সুনামগঞ্জ মানেই হাওর, নদী, নৌকা আর প্রকৃতির অপার সৌন্দর্য। তবে এই জেলার সৌন্দর্যের পাশাপাশি রয়েছে সমৃদ্ধ লোকসংস্কৃতি ও ইতিহাস। সেই ইতিহাসের অন্যতম উজ্জ্বল নামহাসন রাজা। তাঁর জীবন, দর্শন ও সৃষ্টিকে কাছ থেকে জানতে চাইলে সুনামগঞ্জে ঘুরে দেখতে পারেন হাসন রাজার জাদুঘর।
হাসন রাজা ছিলেন জমিদার পরিবারের সন্তান। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামে তাঁর জন্ম। উত্তরাধিকারসূত্রে তিনি বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন। যৌবনে জমিদারি জীবনের আভিজাত্য ও ভোগবিলাসে অভ্যস্ত থাকলেও পরবর্তী জীবনে তাঁর চিন্তাভাবনায় বড় পরিবর্তন আসে। ধীরে ধীরে তিনি সম্পদ ও বিলাসিতার প্রতি অনাসক্ত হয়ে মরমি সাধনা ও মানবতাবোধের দিকে ঝুঁকে পড়েন।
জাদুঘরে প্রবেশ করলেই যেন সেই সময়ের একটি দরজা খুলে যায়। এখানে হাসন রাজার জীবন ও স্মৃতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে। তাঁর ব্যবহৃত পোশাক, খড়ম, পাগড়ি, ঢাল, থালা, বই এবং লেখা গান-কবিতার পাণ্ডুলিপির স্মৃতি দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রতিটি জিনিসের দিকে তাকালে মনে হয়, এগুলো শুধু পুরোনো সামগ্রী নয়—একজন কিংবদন্তি মানুষের জীবনের নীরব সাক্ষী।
হাসন রাজার জাদুঘর ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো তাঁর গানকে “লোকে বলে বলে রে… কিংবা তাঁর অন্যান্য মরমি গান শুনতে শুনতে মনে হয়, একজন জমিদার কীভাবে জীবনের প্রাচুর্যের মধ্য থেকেও মানুষের অস্তিত্ব, অনিত্যতা ও আত্মপরিচয় নিয়ে প্রশ্ন করতে শিখেছিলেন।
জাদুঘর ঘুরে বের হওয়ার পর সুনামগঞ্জের প্রকৃতিও যেন নতুনভাবে চোখে পড়ে। হাওরের বিস্তৃত জলরাশি, নদীর স্রোত, নৌকার চলাচল আর গ্রামীণ পরিবেশের মধ্যে তখন হাসন রাজার গানকে আরও বেশি জীবন্ত মনে হয়। কারণ তাঁর গান শুধু কাগজে লেখা কোনো কবিতা নয়; এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে সুনামগঞ্জের মাটি, মানুষ ও প্রকৃতি।
হাসন রাজার জাদুঘর তাই শুধু একটি দর্শনীয় স্থান নয়। এটি একজন জমিদারের মরমি কবিতে পরিণত হওয়ার গল্প, একটি সময়ের ইতিহাস এবং বাংলার লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।
সুনামগঞ্জ ভ্রমণের তালিকাযহাসন রাজার জাদুঘর রাখতেই পারেন। এখানে গেলে হয়তো নতুন কোনো পর্যটনকেন্দ্র আবিষ্কার করবেন না; বরং আবিষ্কার করবেন একজন মানুষকে—যিনি সম্পদের চেয়ে শেষ পর্যন্ত গানকেই বড় করে রেখে গেছেহাসন রাজা নেই, কিন্তু তাঁর গান আছে। আর সেই গানই আজও সুনামগঞ্জের বাতাসে তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন।
নদীর পাশাপাশি ”ে অনুভব করা।
।় তাই হাওর ও নতুনভাব
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!