আল্লাহর আরশ হলো লাল ইয়াকুত দিয়ে তৈরি রাজসিংহাসন। যা আটজন ফেরেশতার পিঠের উপর। তারা সর্বদা তাসবী পাঠরত।
আল্লাহর আরশ পানির উপর। তাঁর আরশ ও এই পৃথিবীর মাঝে পঞ্চাশ হাজার বছরের দূরত্ব। ভেবে খুশি লাগে যে, এই পঞ্চাশ হাজার বছরের দূরত্ব থেকেও উনি আমার কথা শোনেন, আমাকে দেখেন।
উনি বলছেন, কেউ অণু সমান নেকি করলেও তা সম্পর্কে তিনি অজ্ঞ নন।
অবাক লাগে এটা ভেবে, উনি নিকষ কালো অন্ধকারে কালো পাথরের হেঁটে চলা কালো পিঁপড়াকেও দেখেন।
সুবহানাল্লাহ!
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!