🌿আশেপাশে আশেপাশে ঘুরতে ঘুরতে, এইবার "আশেপাশে " তেই চলে আসলাম।। লেখালেখির জন্য পারফেক্ট একটা সাইট।। Rich Text Editor সব রকমের ইমোজি আছে, আছে ভালো লাগার মতো বিভিন্ন ক্যাটাগরি।। এই সাইট টার নাম টা অনেক সুন্দর অর্থবহ,স্লোগান টা আমার সব থেকে ভালো লাগে।। আমার খুব কাছের এক বন্ধু, এই সাইট এর নামকরণ করেছে, "আশেপাশে " এই আশেপাশে নামকরণ এর নামকারক এর নাম , #ইশতিয়াক ফেরদৌস কল্লোল ।।তার পাশাপাশি সাইটের লুক্স টাও অসাধারণ হয়েছে।। এই "আশেপাশে" সাইট টা অনেক ব্লগ সাইট এর থেকে আলাদা।। আলাদা যে কেনো,তা আপনাদের না বললে পুরোপুরি বুঝবেন না।। আমার দেখা, আপনাদের ও জানা আছে অনেক বল্গ সাইট যা অনেক বছর ধরে চলছে, নাম বলছি না।। সে গুলোর প্রতিটার ক্যাটাগরিতে রাজনৈতিক আছে, যা এই সাইট কে আলাদা করেছে।। যার নাই কোনো নীতি, তা নিয়ে আলোচনা, লেখালেখির কোনো মানেই নাই।। মাঝখানে অযথা নিজেদের মাঝেই কামড়াকামড়ি।। সময়ের সাথে সাথে,সময়ের প্রয়োজনে আরো অনেক কিছু এড হবে/ বাদ যাবে।।একদিনেই তো সব কিছু হয় না।। এই সাইট এর জন্ম আনুমানিক ২ মাস, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এর মাঝেই অনেকটা ক্যাটাগরি পোস্ট এ সয়লাব।।
🍂 বিশেষ করে #দিনা জ্যাকসন এর "সিনেম্যাটিক " পোস্ট আর আমাদের #হিমু ভাইয়ের পাঁচমিশালি পোস্ট "আশেপাশে" সাইট এ জোয়ার এনে দিয়েছে।। এই ১১ সেপ্টেম্বরে যে প্রতিযোগিতা শেষ হলো,তার কথা না বলে পারছি না!! হিমু 👥 দিনা, লেখালেখির দুর্দান্ত, দম বন্ধ করা এক পোস্ট দেয়ার নিশব্দ লড়াই।। নিরপেক্ষ বিচারে : আমার মতে, একই ক্যাটাগরিতে পোস্ট লিখা/ করা তুলোনা মুলোক ভাবে ইজি।। যেখানে, কয়েক টা ক্যাটাগরিতে পোস্ট দেয়া কিছু টা,হলেও সময় সাপেক্ষ।। তবে ভাই আর যাই হোক না কেনো, আমি খুব এঞ্জয় করছি।।
🌍এই সাইটে, এখনো খুব একটা ইউজার আসে নাই।। তবে, আমার বিশ্বাস একটা সময় আমাদের এই সাইট রাজ করবে রাজ 😄।। আমার সাইট বললাম,কারন আমিও একজন এই সাইট এর।। আমরা এখন হাতে গোনা কয়েকজন মাত্র, হিমু, দিনা জ্যাকসন, শাণিত স্বর, হাসান সাগর, মঞ্জুরুল হক, নিষাদ (আমি), চঞ্চল আহমেদ, বাংলা ট্রিবিউট, অনাহিতা, কবি সাহিত্যিক আ.শ.ম বাবার আলী ফ্যন ক্লাব....এ ছাড়াও কয়েক জন আছে, যদিও তারা এখনো রেস্টেই আছেন।। লেখালেখির কাজ টা আপাতত আমাদের কে এগিয়ে নিতে হবে।। এই সাইট, আপনার আমার, সবার।।। যার যার পোস্ট গুলো তার তার সোসাল একাউন্টে শেয়ার দিলেই তো অনেক টা রিচ পাওয়া যায়।। আমি আমার দিক থেকে ষোলো আনা + চেষ্টা করছি, করবো।। এই সাইটে আমরা সব আশেপাশের বন্ধু, সবাই মিলেই আমরা এগিয়ে যাবো।। 🎉
লেখালেখি করতে, কার না ভালো লাগে!! কিন্তু এই যান্ত্রিক জীবনে একটু নিরিবিলি সময় বের করা সত্যিই কষ্টসাধ্য।।
আবারো --একটা সময় দেখা হবে।। 🍂
✍️ ----- নিষাদ।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!