আলফ্রেড হিচককের সিনেমার কল্যাণে ‘Rebecca’ নামটির সঙ্গে অনেকে পরিচিত। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ড্যাফনে দু মরিয়ে-র ‘রেবেকা’ উপন্যাস অবলম্বনে।
বিংশ শতাব্দীর প্রথম ভাগের ইংল্যান্ডের অভিজাত একটি পরিবারের প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত। মজার বিষয় হলো যার নামে উপন্যাসটির নামকরণ করা হয়েছে তার সরাসরি উপস্থিতি কোথাও নেই। উত্তম পুরুষে লেখা এই উপন্যাসের কথকের নাম কোথাও উল্লেখ নেই। অসচ্ছল এই যুবতীকে এক বিপত্নীক ধনী ব্যবসায়ী (ম্যাক্সিম ডি উইন্টার) বিয়ে করে তাঁর শতাব্দী-প্রাচীন বাড়িতে নিয়ে যায়। এখানে এসে সে আবিষ্কার বাড়ির সবাই ম্যাক্সিমের প্রথম স্ত্রীর স্মৃতিতে আচ্ছন্ন।
উপন্যাসের শুরুর বাক্যটি খুবই চমৎকার ও আগ্রহ জাগানিয়া- ‘কাল রাতে স্বপ্ন দেখেছি, ফিরে গেছি আবার ম্যানডারলেতে– অদ্ভুত, অদ্ভুত সুন্দর সেই ম্যানডারলে।’ এই ম্যানডারলে দুর্গে লুকিয়ে আছে অনেক রহস্য। মূলত এই রহস্যের জট পাকানো ও জট ছাড়ানো উপন্যাসের প্রধান বিষয়বস্তু।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!