ববর্তমান সময়ে অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষার জন্য Google Titan Security K হতে পারে কার্যকর একটি সমাধান। এটি একটি হার্ডওয়্যার সিকিউরিটি কী, যা পাসওয়ার্ডের পর দ্বিতীয় স্তরের নিরাপত্তা হিসেবে কাজ করে এবং ফিশিং ও অননুমোদিত অ্যাক্সেসের ঝুঁকি কমাতে সাহায্য করে।
Titan Security Key FIDO2 ও FIDO-এর ওপেন স্ট্যান্ডার্ড অনুসরণ করে। বর্তমানে এটি USB-A/NFC এবং USB-C/NFC সংযোগ সুবিধায় পাওয়া যায়। কম্পিউটারে USB পোর্টে কী সংযুক্ত করে অথবা NFC সমর্থিত মোবাইল ডিভাইসে ট্যাপ করে অ্যাকাউন্টে নিরাপদভাবে লগইন করা যায়।
Google-এর তৈরি বিশেষ ফার্মওয়্যার এবং একটিSecure Element chip কীটির নিরাপত্তা আরও শক্তিশালী করে। এটি Google-এর Advanced Protection Program-এর সঙ্গেও ব্যবহার করা যায়। Gmailসহ বিভিন্ন অনলাইন সেবায় যাদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাদের জন্য Titan Security Key বিশেষভাবে উপযোগী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!