"রিভেঞ্জ" জনরার মুভি তো আমরা সচারাচর দেখেই থাকি। ছোট বেলায় বাপ রে মাইরা ফালায়। বড় হয়ে নায়ক ভিলেনকে মেরে বাপ হত্যার প্রতিশোধ নেয়। এগুলা "বিটিভিতে" দেখতে দেখতেই তো বড় হইছি। 😁 পরবর্তীতে দুনিয়ার বিভিন্ন মুভি ইন্ডাস্ট্রির মুভি দেখেছি, বিভিন্ন জনরার। রিভেঞ্জ জনরার মুভি ভাল লাগে যদি সেটা "I Saw the Devil" লেভেলের হয়। আহা, প্রতিটা মূহুর্ত ই দেখে তৃপ্তি। তিলে তিলে মারা যাকে বলে। রিভেঞ্জের শতভাগ পূর্নতা।
বাট, না মাইরা ও তো রিভেঞ্জ নেওয়া যায়। জ্বী, আজকে এরকমই ইউনিক গল্পের একটা মুভির কথা বলব। বিশ্বাস করেন রাসেল ভাই, আজ পর্যন্ত যত রিভেঞ্জ মুভি দেখেছি, এইটার মত এত ইউনিক, এত মাথা নষ্ট করা প্রতিশোধ নেওয়ার আইডিয়ার মুভি জীবনে দেখি নাই। মুভির নাম "The Skin I Live In" স্প্যানিশ মুভি। ২০১১ সালের মুভি। স্প্যানিশ মুভিগুলা এমনিতেই অন্য লেভেলের হয়। এইটাও তার ব্যতিক্রম না।
মুভির গল্প সিম্পল। এক প্লাস্টিক সার্জনের মেয়ে এক পার্টিতে গিয়ে এক যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়। মেয়ে এতটাই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যে, মানসিক চিকিৎসা কেন্দ্রে রাখতে হয় এবং এক পর্যায়ে আত্নহত্যা করে।
এরপর ই শুরু হয় আসল কাহিনী। ডাক্তার তার মেয়ের সাথে হওয়া ঘটনার প্রতিশোধ নিতে প্লান করে। সেই যুবকরে ধইরা এমন লেভেলের প্রতিশোধ যে নেয়, সেইটা আপনার কল্পনার বাইরে। এই উপায়েও যে রিভেঞ্জ নেওয়া সম্ভব, সেইটা এই মুভি না দেখলে বুঝতাম না।
মুভিতে কোন একশন নাই, মারামারি নাই। যা করার সব ঠান্ডা মাথায় করে। ডাক্তারের কাজ কারবার দেইখা আপনি জাস্ট হা হয়ে যাবেন। শুধু ভাববেন, এইটাও সম্ভব??
যারা এখনো এই মাথা নষ্ট জিনিস মিস করে বসে আছেন, দেখে নিতে পারেন। সাব লাগলে সাবসোর্স এ বি-সাব পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাপি ওয়াচিং। 😎
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!