প্রথম পাতাসিনেম্যাটিকঅ্যান্থোলজি ফিল্ম

সিনেম্যাটিক

অ্যান্থোলজি ফিল্ম

অ্যান্থোলজি ফিল্ম

অ্যান্থোলজি ফিল্ম এর কথা বলতে গেলে সবার আগে মাথায় আসে Wild Tales (2014) এর নাম। কতবার যে দেখেছি তার ঠিক নাই। দুনিয়ার বহু ইন্ডাস্ট্রির বহু অ্যান্থোলজি ফিল্ম দেখেছি, বাট, আর্জেন্টিনার এইটার ধারেকাছেও কোনটা নাই। 


বিজ্ঞাপন

মেক্সিকোর Amores Perros(2000) আরেকটা মাস্টারপিস। Kerala Cafe(2009) এটাও দারুন। "ফাহাদ ফাসিলের" Super Deluxe(2019) কে অবশ্য অ্যান্থোলজি ফিল্ম বলা চলে না, তারপরও দারুন একটা মুভি। "বিজয় সেতুপাতি" এই মুভিতে যে পারফর্ম করেছেন, জাস্ট আনবিলিভএবেল!!! 


মজার ব্যাপার হচ্ছে, আমাদের বাংলাদেশেও কিন্তু প্রপার অ্যান্থোলজি ফিল্ম আছে। বাংলাদেশের ইতিহাসে ১ম অ্যান্থোলজি ফিল্ম হচ্ছে ২০১৮ সালের "ইতি তোমারই ঢাকা" ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ১১ জন তরুণ নির্মাতা ১১ টি গল্প নির্মান করেন। যাদের মধ্যে একজন ছিলেন "নুহাশ হুমায়ূন"। যারা দেখেন নাই দেখে নিতে পারেন।


Wild Tales (2014) এর ৬ টি গল্পের ভিতর আমার সবচেয়ে বেশি ভাল লাগে "The Strongest" একটি সাধারণ ওভারটেক করার ঘটনা কোন পর্যায়ে যে চলে যায়, জাস্ট মাথা নষ্ট ব্যাপার। ১ম গল্পটা "Pasternak" একটু দুর্বল লাগে আমার কাছে। এতগুলো মানুষকে একই দিনে একই সাথে এক বিমানে উঠানো, বিষয়টা কেমন যেন। (ব্যাক্তিগত মতামত) 


যাই হোক, উপরের মুভিগুলো দেখে নিতে পারেন। ভাল লাগবে গ্যারান্টি। অধিকাংশেরই বি-সাব সাবসোর্সে পেয়ে যাবেন। হ্যাপি ওয়াচিং। 😎

০ মন্তব্য · ১১৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!