"অনেকে বলে জীবন তো একটাই, তাই একে শুধু উপভোগ করে যাও। কিন্তু আমার মনে হয়, শুধু ভোগ করার নাম জীবন নয়। আমি এই পৃথিবীতে এসেছি জীবনটাকে সুন্দর করে সাজাতে, অর্থপূর্ণ করে তুলতে।
নিজের সততা, কর্ম আর ভালোবাসা দিয়ে এমন একটি জীবন গড়তে চাই যা অন্যকে অনুপ্রাণিত করে। এই সুন্দর পৃথিবীতে আমাদের অবস্থান তো সামান্য কিছুদিনের; তাই যাওয়ার আগে এমন কিছু রেখে যেতে চাই, যা এই পৃথিবীকে আরও একটু সুন্দর করে তুলবে। জীবনকে সাজানোর এই যাত্রাই আমার আসল আনন্দ।" ✨🌻
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!