কানাগলি রিভিউ:
'ব্লাইন্ড স্পট' এর মত গড়পড়তা কনসেপ্ট নিয়ে বানানো মুভিকে ঢাক ঢোল পিটিয়ে যখন হাইপে তোলা হয়, তখন আশ্চর্য লাগে যে কীভাবে আমাদের দেশীয় নির্মাণ "কানাগলি" এত নিখুঁত হওয়া সত্ত্বেও অনেকটাই রাডারের বাইরে রয়ে যাচ্ছে। এটা কি আমি খেয়াল কম করেছি নাকি আসলেই এটা আন্ডাররেটেড একটা কাজে পরিণত হচ্ছে?
আহমেদ জিহাদ এর পরিচালনায় ওয়েব সিরিজ 'কানাগলি' দেখলাম।
"কানাগলি" প্রথম থেকেই টানটান প্লটে তৈরি। যখন গল্পে ঢুকবেন, দেখবেন এটা একেবারে পারফেক্টভাবে তৈরি একটা ক্রাইম থ্রিলার। অভিনেতা অভিনেত্রীদের অভিনয়, গল্পের থ্রিল, টুইস্ট, মুনশিয়ানা সব কিছুই মশলার মত এমনভাবে মেপে মেপে মেশানো হয়েছে, পার্ফেক্ট এক রেসিপির মত।
নির্মাতারা শুধু স্টার কাস্টের উপর ভরসা রাখেননি, বরং নতুন মুখকেও সুযোগ দিয়েছেন আর সবাই যার যার জায়গা থেকে প্রশংসনীয় পারফর্মেন্স দিয়েছেন। বাংলা ওয়েব সিরিজের কিং শ্যামল মওলার সাথে সমানতালে ছিলেন আবু হুরায়রা তানভীর। নতুন মুখ হিসেবে আয়শা ভালো করছে, করেছে এখানেও।
এখনো যদি না দেখে থাকেন, দেরি না করে দেখে ফেলুন "কানাগলি" কারণ এমন পরিপাটি ক্রাইম থ্রিলার আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই আসে।
কানাগলি দেখা যাবে Bongo তে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!