Movie name : The Double Life of Veronique (1991), Country: France and Poland
এক দেহে দুটি আত্মা নাকি একেই রকম দুটি দেহে একটি আত্মা কোনটা আসলে মেনে নেওয়া যায়। ফ্রেঞ্চ এই আর্ট ড্রামা মুভি আসলেই অসাধারণ। ফ্রান্স ও পোল্যান্ডের যৌথ উদ্যোগে নির্মিত। ইউরোপের সংস্কৃতির প্রেমে পরে যাওয়ার মতন। বিশেষ করে তাদের গল্পের প্রেমে পড়তে বাধ্য করবে এই ক্লাসিক্যাল আর্ট ড্রামা মুভি। ড্রামা লাভারদের জন্য এটা অসাধারণ।।
আমাদের আত্মার কি ভিন্ন রূপ আছে? হলেও থাকতে পারে। মাঝে মাঝেই অনেকেই নিজের ভিতরে অন্যের অস্তিত্ব খুঁজে হয়ত পান। মনে হয় কেউ একজন আছে ভিতরে, তাকে না জেনেও, না দেখেও কিছু সময় বা দীর্ঘদিন তাকে অনুভব করতে পারে। অন্যদিকে আমাদের আত্মার হয়ত হরেক রূপ আছে। এক রূপের কথা জানালেও অন্য রূপ বা স্বত্বা অজানা থাকে সেটাই হয়ত ভিন্ন রূপে আমাদের অস্তিত্বের জানান দেয়। আবার হয়তো নিজের আত্মার সাথে অন্য কোন আত্মার সংযোগ হতে পারে। সেটা হতে পারে তাকে না দেখে, না জেনে। আত্মার সংযোগ বা তার বিস্তৃতি বা তার ছড়িয়ে পরা আধুনিক নেটওয়ার্কের চেয়েও শক্তিশালী বলে আমি মনে করি।।
মুভিটি আমাদের আত্মার অবাধ বিচরনের ধারণা দেয়। এক দেহে একটি আত্মা একাধিক থাকার কথা না যদি সেটা স্বাভাবিক মানুষ হয়। একেই আত্মা বা স্বত্বার ভিন্ন রূপ ভিন্ন স্থানে অবস্থান করতে পারে। মুভিটির গল্প অসম্ভব রকমের সুন্দর সেই সাথে মন ভালো করার ব্যাকগ্রাউন্ড মিউজিকে যদিও ফ্রেঞ্চ ভাষায় কিন্তু ভালো লাগে। ১৯৯১ সালের সেট ডিজাইন আর প্রেজেন্টেশন দুর্দান্ত। লোকেশন আর কালার বেশ ভালো ছিলো। মনে হচ্ছে কোন একটা গল্প জীবন্ত রূপ ফিরে পেলো।
****** ভিআইপি ইনফরমেশন ******
ওরেনিকা ও ভেরোনিকা দুইজন দুইজনকে একবার হলেও দেখেছে আর ভেবেছে নিজের আত্মা হুট করেই শুন্যতা পূরণ করলো আবার হুট করেই শূন্য হয়ে গেলো। দুইজন একই রকম দেখতে,একেই রকম রূপসী,একেই রকমের আবেগী,বডি ফিটনেসও সেম। কি ভাবছেন যমজ বোন ? না,যমজ না, দুই জনের জন্ম দুই দেশে একজনের ফ্রান্সে আরেকজনের পোল্যান্ডে। তাও একেই সময়ে, একেই দিনে। বাবা মা আলাদা। কি অদ্ভুত তাই না কিন্তু আত্মা হয়ে গেলো এক ও অভিন্ন। যদিও কেউ কাউকে চিনেনা, জানে না।।
***** মিস ওরেণিকা ******
মিস ওরেনিকা পোল্যান্ডের অধিবাসী। দেখতে রূপসী।ভালো গান গাইতে পারে এবং এটা খুব ভালো একটি শখ তার। তাই তো হৃদয় উজাড় করে আত্নার দরদ দিয়ে গান গাইতে পছন্দ করেন। তার হার্টের সমস্যা আছে কিন্তু রোগ অসুখের পাত্তা দেন না। বয়ফ্রেন্ড আছে তাকেও কম সময় দেওয়া হয়। একদিন স্টেজে গান গাইতে গাইতে মারা যান। স্ট্রোক করেছিলেন।।
****** মিস ভেরোনিকা ******
মিস ভেরোনিকা ফ্রান্সের অধিবাসী। দেখতে রূপসী। ঘুরতে বেড়াতে পছন্দ করেন। গান পছন্দ করেন। যেদিন মিস ওরেনিকা মারা গেলো সেদিন থেকেই তার মধ্যে একটা শূনতা অনুভব করতে লাগলো। অন্তরের ভিতর থেকে অনুভব করতে লাগলো কেউ একজন হারিয়ে গিয়েছে। কাউকে হারিয়েছে। নিজের আত্মার প্রতি একটা বাড়তি মায়া ও দায়িত্ববোধ জাগলো। গান গাওয়া ছেড়ে দিলো।
সিনেমার ড্রামা ভরপুর। ড্রামা আর্ট লাভারদের জন্য মাস্ট ওয়াচ। মিস ওরেনিকার পার্ট ছিলো তিরিশ মিনিটস। একেই রকম দুই জন নারী দেশে আলাদা জাত আলাদা কিন্তু আত্মিক একটা সম্পর্ক কিভাবে যেনো হয়ে গেলো। কেউ কাউকে চিনেও না। আমাদের আত্মা কি বহুরূপী, সে কি অবাধ বিচরণ করে এই প্রশ্ন বার বার আমার মাথায় আসছিলো।
আমাদের আত্মা কি নিয়ন্ত্রণ হয়?? তবে আমাদের কল্পনার কাহানি কেউ হয়তো জানে। আমাদের আবেগ তার দ্বারা নিয়ন্ত্রণ হয়।
অভিনেত্রী ইরেন জ্যাকব এর অভিনয়ের প্রশংসা করতেই হয়। দ্বৈত চরিত্রে অভিনয়টা বেশ মনমুগ্ধকর ছিলো।
মিস ওরেনিকার হার্টের সমস্যা ছিলো গুরুত্ব দেয় নি। গান নিয়ে ব্যস্ত ছিলো। শেষমেষ মারা যায়।অন্যদিকে মিস ভেরোনিকা নিজের আত্মা ও শরীরের দিকে নজর দেয়। কেনো যেনো মনে হয় গান গাওয়াটা নিজের জন্য ভালো হবে না। আচ্ছা একটা কথা মিস ওরেনিকা এক টুরিস্ট বাসে মিস ভেরোনিকাকে দেখেছে। তাকিয়ে ছিলো কিন্তু কোন অর্থ খুঁজে পায় নি। হয়ত এর ব্যখ্যা নেই। ঐ দিন মিস ভেরোনিকা চারপাশের ছবি তুলছিলো। সেই ছবি ওয়াশ করার পর দেখতে পেলো তার মতন ই একজন। কোন ব্যাখ্যা খুঁজে পেলো না। অথচ মনের ভিতরে চাপা কষ্ট অনুভব করছে। মিস ভেরিনিকার মধ্যে পরিবর্তন আসছে।।
মুভিতে পুতুল খেলাটা ভালো লেগেছে। মিঃ আলেক্সেন্দার পুতুল খেলা দেখান। পুতুল খেলা দেখান নিঃশব্দে। সেই পুতুল গুলো খেলার ছলে জীবনের হরেক রকমের গল্প বলে। ভেরোনিকাও তার অজানা গল্প শুনে। প্রকৃতি হয়ত চাইছে ওরেনিকার জায়গাটা ভেরোনিকা নিয়ে নিক। ওরেনিকা যে রকম ভালো মন্দ ফিল করতো সেই ফিল গুলো ভেরোনিকা অনুভব করছে। আলেক্সেন্দার চরিত্রটা ভালো লাগবে। সে পুতুলের কারিগর হলেও মূলত আবেগের খেলা দেখায় যে খেলা আত্মা খেলে আমাদের সাথে।।
জীবনের সব কিছুর ব্যাখা খুঁজে পাওয়া যায় না, সব কিছুর ব্যাখা হয়ও না।।
পুনর্জন্ম হয়ত হয়। তাহলে কি ওরেনিকার জন্ম ও পুনর্জন্ম এক সাথে হয়েছে? পুনর্জন্ম সেটাই মৃত্যুর পর আবারো জন্ম কিন্তু এরা দুইজন এক সাথেই পৃথিবীতে উপস্থিত কিন্তু একজন চলে যায় অন্যজন জীবিত থেকেও আরেকজনের চলে যাওয়া কে অনুভব করে।।
দারুন আর্ট ড্রামা মুভি।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!