চক্কর ৩০২ ❤️🔥
# নো_স্পয়লার
মাইনুল - বাদাম খান চাচা,বাদাম খেলে বুদ্ধি বাড়ে
চাচা- ভুল কথা বাবা, বাদাম না বুদ্ধি বাড়ে উস্টা খেলে।
মাইনুল - কি?
চাচা-হুম, জীবনে যে যতবেশি উস্ঠা খাবে তার বুদ্ধি ততবেশি যদি কিনা সে শিক্ষা নিতে পারে...
সত্যি কথা বলতে বাংলা সিনেমা, মনোযোগ দিয়ে দেখা হয় না হয়তো অনেক সময়। সস্তা অজস্র নাটকের ভিড়ে বাঙ্গালীদের কনটেন্ট হারিয়ে গিয়েছে, এর মাঝেও যে ভালো কিছু কাছে রয়েছে তা আমরা হয়তো ভুলেই গেছি। কিছুদিন আগেই চক্কর দেখলাম আসলে মাথার ভিতরে চক্কর খেয়ে গেলাম। বাংলা সিনেমায় হয়তো চক্করটা ভালোই ছিল। সবার আগে যদি সিনেমায় গল্পের কথা বলি অসাধারণ ছিলো, গল্পের সবকিছু মোটামুটি অনেক ভালো ছিলো। সিনেমাটোগ্রাফি আর সিনেমার যতো লোকেশন আছে সবকিছু অসাধারণ ছিলো। এখন আসি সিনেমার চরিত্রের কথায় এক কথায় বলতে অসাধারণ ছিলো প্রতিটা চরিত্র জন্য যারা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়েছেন একদম সেরা ছিলো। মোশারফ করিম আগে থেকে অনেক ভালো অভিনেতা ছিল কিন্তু আমার তার এই রূপ দেখা হয়ে গেল,যথেষ্ট ভালো অভিনয় করেছেন কিন্তু সবদিকে বিবেচনা করতে গেলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সুমন আনোয়ার, শাশ্বত দত্ত, দিনার ভাই। বিশেষ করে সুমন আনোয়ার ভাইয়ের কথাগুলো অসাধারণ ছিলো। আর শাশ্বত ভাইয়ের কথা কি বলব খুব ভালো অভিনয় করেছেন,ছোট চরিত্রের মধ্যেও ভালো স্থিরতা, অসাধারণ ছিল। তাছাড়া তারিন জাহান এবং মৌসুমী নাগ ও ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে বলতে গেলে এই সিনেমার গল্প, অভিনেতা অভিনেতারা, সব মিলিয়ে সিনেমাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। আমার ব্যক্তিগত মতামতে দেশে বহুদিন পর বাংলা সিনেমাতে অনেক ভালো কিছু পেলাম। সিনেমার এক কথায় যথেষ্ট ভাল ছিল, প্রতিটা মোড়কে মোড়কে যে একটা গ্রিপিং ব্যাপার ছিল। থ্রিলার এর যেই ব্যাপারটা ছিলো এক কথায় অসাধারণ। তবে সিনেমার শেষে যে চক্কর এর ব্যাপারটা ছিল না ইসসসস😮।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!