প্রথম পাতাসিনেম্যাটিকহোস্টেজ

সিনেম্যাটিক

হোস্টেজ

হোস্টেজ

Series Name: Hostage 


বিজ্ঞাপন

নেটফ্লিক্সের নতুন মিনি সিরিজ হোস্টেজ। পাঁচটা এপিসোডের এই সিরিজটা একটানে দেখা যায়। প্রতি এপিসোড প্রায় ৪০-৪৫ মিনিটের। 


সিরিজটা পলিটিকাল থ্রিলার, যেখানে ইউকে প্রধানমন্ত্রী আর ফ্রান্সের প্রেসিডেন্টের একটা জয়েন্ট প্রোজেক্ট নিয়ে ড্রামা শুরু হয়। প্রধানমন্ত্রীর হাসবেন্ডকে কিডন্যাপ করে হোস্টেজ করা হয় টিমসহ। 


সাসপেন্স আছে, টুইস্ট আছে কিন্তু অনেক জায়গায় মনে হলো গল্পটা একটু বেশিই ফিল্মি। ব্রিটিশ আর ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে দূর্বল দেখানো হয়েছে। এত সিকিউরিটি ব্রিচ দেখে মাঝে মাঝে মনে হয়েছে এটা কি সত্যিই সম্ভব?


কিছু ক্যারেক্টার, বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়ের চরিত্রটা এতটাই বিরক্তিকর যে মনে হয়েছে, এই ক্যারেক্টারটা না থাকলেই ভালো হতো। আর প্লটের কিছু জায়গা এতটাই প্রেডিক্টেবল যে সাসপেন্সটা হারিয়ে যায়।


তবে সব মিলিয়ে, পুরোপুরি খারাপ না। একটা ফ্রি রাতে বসে ব্রেইন অফ করে দেখার জন্য ঠিকঠাক। প্রোডাকশন ভালো, পেসিংও মোটামুটি। মিনি সিরিজ হিসাবে পারফেক্ট। অযথা টেনে কাহিনী বাড়ানো হয় নি। তবে এমন কিছু না যে সবাই মিলে এটা নিয়ে আলোচনা করবে। দেখে মজা পাবেন কিন্তু দেখা শেষ হলে ভুলেও যাবেন।


হ্যাপি ওয়াচিং। 


০ মন্তব্য · ৪২ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!