Bookish( 2025) Country: United Kingdom
Season 01 Episodes 06
অনেকদিন পর ব্রিটিশ ওয়েব সিরিজ দেখলাম। ব্রিটিশদের কাজ বেশ ভালো বিশেষ করে তাদের ড্রামা তবে একটু স্লো হয়েও থাকে। বই নিয়ে কন্সেপ্টটা ভালো লাগলো তাই দেখে নিলাম। বই হচ্ছে সাইলেন্স ফ্রেন্ড যে কিনা আপনাকে নীরবে নিভৃতে জ্ঞান দিয়ে যায়। বই যদি অপরাধ তদন্তে সহায়ক হয় তাহলে কেমন হয়?? এই সিরিজটি মোট ৬ পর্বের ক্রাইম ও ড্রামা জনার কিন্তু কাহানি বেশ স্লো কিন্তু কন্সেপ্ট বেস্ট।।
সিরিজের প্লট হচ্ছে লন্ডন সিটি। ১৯৪৬ সালের বিশ্ব যুদ্ধ পরবর্তী সময়ে কিছু অপরাধ ও হত্যাকাণ্ড তদন্ত নিয়েই মূল কাহানি। মূল চরিত্রে আছেন মিঃ গ্যাব্রিয়েল বুক যিনি একজন লাইব্রেরি মালিক। হরেক রকমের বই তার কাছে আছে। তার ব্রেইন্টাও লাইব্রেরি বলা যায়। বই পরে জ্ঞান দিয়ে ঠাসা করেছেন নিজের মাথায়। তিনি অন্য ধরনের শার্লক বলতে পারেন। যেখানে অপরাধ ও হত্যাকান্ড সেখানেই উনার সাহায্য নেওয়া হয়। উনি বই থেকে বিভিন্ন কন্সেপ্ট বের করে পুলিশকে তদন্তে সাহায্য করেন। বেশ মজার চরিত্র।।
বই শুধু পড়ার জন্য না, বই ফিলোসফি ও সাইকোজিক্যাল শক্তি বাড়ায়। অন্ধকারে আলোর পথ দেখায়। সমস্যার উজ্জ্বল সমাধান দেয় বইয়ের প্রতিটি পাতা। আত্মবিশ্বাস ও সাহসিকতা অর্জন করা যায়। বই এর অর্জিত জ্ঞান কখনও আপনাকে বিপদ থেকে প্রতিরোধ করতে পারে আবার বই কখনও হয়ে উঠে প্রতিবাদী অস্ত্র। মিঃ বুক হয়ত এইজন্যই ঠান্ডা মাথার বুদ্ধিমান।।
শহরে হুট করেই হত্যাকাণ্ড বেড়েই চলছে বিশেষ করে গুপ্ত ও বিষ প্রয়োগে হত্যাকাণ্ড। পুলিশ তদন্ত করছে সেই সাথে পুলিশকে সহযোগিতা করছে মিঃ বুক। মিঃ বুক হাসিখুশি মজার একজন মানুষ। স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে থাকেন। বাড়ীর নিচতলা পুরোটাই লাইব্রেরি। অনেকেই আসেন এখানে বই কিনতে ও দেখতে। বিভিন্ন বই থেকে মিঃ বুক অডিয়া নিয়ে থাকেন। কখনও ইতিহাস কখনও দর্শন বা সাহিত্য।।
তিনি মূলত একজন বইয়ের দোকানের মালিক বা লাইব্রেরিয়ান।পুরনো দিনের বিভিন্ন বই নিয়েই তার ব্যবসায়। আগেও বলেছিলাম ইতিহাস দর্শন সাহিত্য নিয়ে তার মাথাটা জ্ঞানে ঠাসা। প্রথমে মনে হবে তিনি প্রাইভেট ডিটেকটিভ আসলে তিনি সেটা নন তিনি জাষ্ট সাহায্য করেন তদন্ত কাজে। তার তদন্ত সফল হয়।তার কাছে Winston Churchill-এর দেওয়া একটি রহস্যময় চিঠি আছে, যেটা তাকে পুলিশ তদন্তে অবাধ প্রবেশাধিকার দেয়। সিরিজে হত্যাকাণ্ড গুলো হয় হিংসা ও ক্ষোভ থেকে, আবেগ থেকে।।
সিরিজে যুদ্ধের পরবর্তী সময়টা তুলে ধরা হয়েছে। মানুষ অনেকটাই ট্রমা থেকে বের হতে চেষ্টা করছে। সমাজ উন্নত হওয়ার প্রচেষ্টা। তার মধ্যে ক্রাইম চলছে। মিঃ বুকের লাইফেও সমকামিতা নিয়ে কষ্টের হিস্টোরি আছে। সিরিজে শুধু ক্রাইম না মানুষের জীবনে চাপ কষ্ট হিংসা ভালোবাসা এগুলো তুলে ধরা হয়েছে। তবে রহস্যময় সময় আসে যখন হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়। সিরিজ কিন্তু স্লো তবে সময় ও ধৈর্য নিয়ে দেখলে ভালো লাগবে।।
প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত খুব ধীরে সমাধান করা হয়।ব্রিটিশ সিরিজ হয়ত একটু ধীর প্রকৃতির। হিস্টরিকাল ড্রামা ও সাথে রহস্যজনক ক্রাইম পছন্দ করলে দেখতে পারেন। বই হলো নীরব বন্ধু যে আপনাকে সব সময় নীরবে সাহায্য করে। মিঃ বুক দেখিয়ে দিলো ঠান্ডা মাথায় শান্তিপূর্ণ ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করলে সেটার সঠিক সমাধান ধীরে ধীরে সহজ হয়। সত্য ও জ্ঞানের জয় হবেই।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!