প্রথম পাতাসিনেম্যাটিকএকা (২০২৫)

সিনেম্যাটিক

একা (২০২৫)

একা  (২০২৫)

AKA (2025) Country : Bangladesh 

Season 01, Total Episode 07 (some spoilers)

বিজ্ঞাপন

সিরিজের একটা ডায়লগ বলি

 "গান গাওয়ার জন্য আমাকে আজ পর্যন্ত কেউ এক টাকা ও দেয় নাই। কিন্তু খু/ন করার জন্য দিচ্ছে! আমি হতে চেয়েছিলাম শিল্পী, কিন্তু হয়ে গেলাম খু/নী। অবশ্য খুন করা ও একটা শিল্প। মে/রে ফেলার ক্ষমতা, সৃষ্টি করার ক্ষমতার চাইতে কোন অংশে কম না!' 


কতটা কষ্ট নিয়ে একজন মানুষ এই কথা গুলো বলে। আসলে সমাজে সৃষ্টিশীলতার চেয়ে ধ্বংসলীলা বা রক্তারলীলাকে বেশি পছন্দ করে। হতে পারে এই ধ্বংসলীলা পজেটিভ বা নেগেটিভ। সিরিজের এই ধ্বংসলীলা বা রক্তের লীলা খেলাকে কিছুটা পজেটিভ আকারে তুলে ধরা হয়েছে। সেটা হলো গুরুতর অপরাধীদের হত্যা করা যারা আইনের ফাঁক ফোকরে থাকে। আইনকে বৃদ্ধাঙ্গুলি এরাই দেখায়। AKA তাদের বেছে বেছে হত্যা করে। পঁচিশ বছর আগে AKA তার দাপট দেখিয়েছে আবারো এক নতুন AKA চলে আসলো। 


সেই পঁচিশ বছর আগের AKA কথায় হারিয়ে গেলো? কে ছিল সেই AKA ? সিরিজের লাস্ট টুইস্ট পাবেন।।


ভিকি জাহিদ মানেই অসাধারণ নির্মাণ মানে বেশ থ্রিলিং আর রহস্যময় সেই সাইকোলজিক্যালের ছড়াছড়ি। আরফান নিশোর মত যদি দুর্দান্ত অভিনেতা মূল চরিত্রে থাকে তাহলে তো কথাই নেই। সেটা হবে অনেকটাই কম বেশি মাস্টারপিস। এই থ্রিলার ও সাইলোজিক্যাল সিরিজে নিশোর লুক আর এক্সপ্রেশন ছিলো দেখার মতন।।


সিরিজের গ্রাফিক্স ভালো ছিলো বিশেষ করে রাতের দৃশ্যধারণ গুলো ভালো ভাবে শুট করা সম্ভব হয়েছে। মন ভালো করার মত ফিলোফোফিক্যাল ডায়লগ আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড সিস্টেম বেশ ভালো ছিলো। এই ডায়লগ নতুন করে ভাবাবে জীবন আসলে কি। জীবন মানেই হচ্ছে পথের কাটা উপরে ফেলা। আসলে আমি যেটা মনে করি জীবনে সুখী হতে হলে কিছু মানুষকে কষ্ট দিয়েই সুখী হতে হয়। AKA সেটা করেছে। সাত পর্বের এই সিরিজ হইচই তে রিলিজ হয়েছে। দেখে নিবেন।।


মানুষকে অবহেলা, ইনসাল্ট বা মনসিক ভাবে অপমান করাটা সমাজে আজকাল একটা স্মার্টনেস এ পরিনত হয়েছে, যেগুলো এক ধরনের মানসিক অসুস্থতা আর এগুলোর কারণে নিরীহ মানুষগুলোর মধ্যে কেউ কেউ এক সময় হয়ে যায় হিংস্র ও অপ্রতিরোধ্য। ভালো কে আমরা দুর্বল ও খারাপ এবং আনস্মার্ট ভবি। যেটার ফল অসুস্থ ও অপরাধ সমাজ। AKA তাই হয়ে গেলো সিরিয়াল কিলার যে বড় অপরাধী বা সন্ত্রাসীদের হ/ত্যা করে আনন্দ পায়। অপরাধীদের খুন করে যখন বাহবা পায় তখন AKA উৎসাহিত হয়। 


এই সময়ের AKA ছিলো সহজ সরল গান হওয়া একটা ছেলে। কোরিয়ার সার্ভিসে চাকুরী করে। মানুষের অপমান বা ইনসাল্ট শুনতে শুনতে ভালো ব্যবহার বা মমতা বলে একটা ব্যাপার আছে সেটাই ভুলে গিয়েছে।


 সিরিজে আরফান নিশোর অভিনয় দুর্দান্ত ছিলো আর এটাই স্বাভাবিক। গুণী অভিনেতা। তবে দাগী সিনেমার লুক হয়ত পরে চেঞ্জ করে নি। এই লুকেই সিরিজে অভিনয় করলো। তিনি সিরিজের নতুন AKA । নাবিলার অভিনয়ও দেখার মত ভালো হয়েছে।মিষ্টি একটা অভিনেত্রী। সিরিজে এই নাবিলা AKA র মনে ভালোবাসা জাগ্রত করে। 


আজিজুল হাকিমের অভিনয় দেখে মুগ্ধ হলাম। এখানে আজাদের চাচা থাকে। আজাদকে শুধুই গালি দেয়। তবে সেই গালিতে ভালোবাসা আছে। সিরিজে বেশ বাস্তব সম্মত কন্সেপ্ট দেখানো হয়েছে। জীবন যুদ্ধ থেকে মানসিক যুদ্ধ। হতাশা থেকে সাফল্য।মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন সবাই AKA হতে চায়। অনেক সময় হতাশা আপনজনদের হত্যা করতে বাধ্য করে।।


আমদের মধ্যে দুইটা স্বত্বা আছে। একটা খুব শান্ত ও নীরব এবং নিরীহ। আরেকটি ধ্বংসাত্মক যদিও এই সত্বাটি সবার মনে জাগ্রত হয় না। তবে AKA এর মধ্যে এই দুটো স্বত্বা আছে। শান্ত নিরীহ স্বত্তাটির নাম আজাদ আর হিংস্র সত্তাটির নাম AKA । সবাই AKA সত্বতটিকে পছন্দ করে। অথচ শান্ত নিরীহ স্বত্বাটির জন্য কেউ মায়া করে না। দুইটাই ভিন্ন মুখোশ।


এই সমাজ বেশ স্বার্থপর। অপরাধীদের দমন করে দেখেই AKA আমজনতার কাছে হিরো কিন্তু তার যে আরেকটি শান্ত নম্র সত্বাকে এই সমাজের মানুষরাই হত্যা করেছে। অপমান করে, কষ্ট দিয়ে। AKA হয়ত প্রকৃতপক্ষে নিজের আনন্দের জন্য অপরাধীদের হত্যা করে। 


সিরিজের দেখায় AKA শিল্পী হতে চায়। তার মনে ছিলো সিঙ্গার অব প্যাশন। তার হাতে ছিলো গীটার কিন্তু পরে এলো অস্ত্র। সমাজের অমানবিকতার কাছে হেরে সিঙ্গার অব প্যাশন থেকে বেরিয়ে হয়ে গেলো ক্রাইমার অব প্যাশন। অন্তরে স্থান পেলো ক্রাইম অব প্যাশন। ক্রাইম তার যাচ্ছে একটা শিল্প হয়ে উঠে যেটা নিরীহ মানুষের পক্ষে থাকে আর অত্যাচারী খু/নী অপরাধীদের দমন করে। আইন এখানে পুতুলের নাচে নাচতে থাকে। আইন যদি পুতুল নাচে না নেচে অপরাধীদের জাত পাত না ভেবে যদি তাদের দমন

 করতো তাহলে সমাজ কিছুটা হলেও ভালো হতো।।


আপনার কি মনে চায় AKA হতে???

০ মন্তব্য · ৪৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!