Metro… In Dino 2025
অনুরাগ বসুর এই ছবিটা আধুনিক জীবন, প্রেম আর আকাঙ্ক্ষার একটা জীবন্ত প্রতিচ্ছবি। ছবিটা দেখার সময় মনে হবে এখানে কোনো জোর করে বানানো গল্প নেই, আছে শুধু জীবন যেমনটা হয়, তেমনি নিখুঁত ভাবে বলা গল্প। নগর জীবনের ব্যস্ততা, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া মানুষগুলো, আর না-বলা অনেক কথা গুলো, সবকিছু একসাথে এই সিনেমা যেন ফুল প্যাকেজ অফ লাইফ।
কেউ জীবন ও কর্মের বা প্রেমের মাঝে টানাপোড়ায় ভোগে, কেউ জীবনের শরতে এসে প্রেমকে আবার খুঁজে পায়, কেউবা ভাগ্য আর দুর্ঘটনায় অপরিচিত হয়ে থেকেও একে অপরের গল্পে মিশে যায়। সবচেয়ে ভালো লেগেছে ছবিটার গল্প, তাড়াহুড়ো না করে বানানো। সেইসব মুহূর্ত, যা আমরা বাস্তব জীবনে এড়িয়ে যাই কিন্তু ভেতরে ভেতরে সবসময় বয়ে বেড়াই ছবিটা সেগুলোকেই সামনে এনেছে।
সঙ্গীত! এর কথা আর কি বলবো... ❤️ প্রীতমের গানগুলো—বিশেষ করে “In Dino” আবারও নতুন ভাবে ফিরে এসেছে আমাদের মাঝে। সিনেমাটার গান কেবল গান নয়, যেন আত্মার সাথে সরাসরি কথা বলা।
যদি কখনও ভিড়ের মধ্যে একা মনে হয়ে থাকে, যদি কোনো পরিচিত অথচ দূরের কাউকে মিস করে থাকেন, যদি জীবনে ফেলে আসা কিছু ফেরত পাওয়ার দ্বিতীয় সুযোগ চেয়ে থাকেন। তাহলে এই সিনেমা আপনার জন্য।
Metro… In Dino কোনো সহজ উত্তর বা নিখুঁত সমাপ্তি না। কিন্তু একটা কিছু থাকেই “দেখা হওয়ার অনুভূতি।” মনে করিয়ে দেয়, শহরের তাড়াহুড়োর ভেতরেও প্রতিটি হৃদয়ের আলাদা গল্প আছে। মেট্রোর ভিড়েও এখনো শান্ত, নিস্তব্ধ মুহূর্ত আছে যা কেবল হৃদয় দিয়েই ধরা যায়।
_ইমু
#metrodino #anuragbasu #pritam #bollywood #hindicinema #feelgoodmovie #cinemalovers #movielovers #mustwatch
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!