Matices (2025), Country : Spain
Season 01, Total Episode 08 (some spoilers)
স্প্যানিশ থ্রিলার সিরিজ মানেই টান টান উত্তেজনা ও বেশ আয়েশ করার মতনই উপভোগ্য। ভিন্ন ধারার এই আট পর্বের এই ওয়েব সিরিজটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছয়জন রোগী যারা কাউন্সিলিং বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিয়ে থাকেন। মূলত সিরিজটি মানুষের মনোরোগ ও তার ট্রিটমেন্ট ও হ/ত্যাকাণ্ড নিয়েই নির্মিত। তবে বেশ থ্রিলার। সিরিজের মূল চরিত্রে আছেন ডাক্তার মিঃ মারলো। তার ট্রিটমেন্ট এর ধরন একটু ভিন্ন। উনি ট্রিটমেন্ট করেন অদ্ভুত ভাবে,একটু আড়াল থেকে। জনসম্মুখে খুব কম আসেন।।
আসলে মানুষ জীবটাই অদ্ভুত,তবে তার চেয়ে বেশি অদ্ভুত হলো তার ব্রেইনের আচরণ, কল্পনা, স্বপ্ন ও ইচ্ছা শক্তি। এক এক মানুষের আচরণ ভিন্ন, মেজাজ ভিন্ন, কর্ম বা অকর্ম, ভালো বা খারাপ ভিন্ন। এজন্যই ব্রেইনের ট্রিটমেন্ট এর প্রয়োজন হতে পারে যদি ব্রেইন স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়। এখানেই সেইটা তুলে ধরা হয়েছে। ড্রামা ও থ্রিলারে ভরপুর।।
একজন জনপ্রিয় সাইকোলজিস্ট নাম মিঃ মারলো ছয়জন রোগীকে বহু দূরে নির্জন স্থানে আমন্ত্রণ জানায়। এই ছয়জন হলো,মিস ফারাবী, মিঃ সিসিলি, মিঃ নরম্যান, মিস আনা ও মিঃ ও মিসেস পোলান। সবার জীবনে কষ্ট ও কালো অধ্যায় আছে। এখানে বিশেষ পদ্ধতিতে সবাইকে একত্র করে সাইকলিজিক্যাল চিকিৎসা বা থেরাপি দেওয়া হবে। এই থেরাপি সিস্টেম বেশ ভিন্ন ধারার জটিল ও কৌতূহলপূর্ণ। এই থেরাপি পদ্ধতিতে মিঃ মারলো তার কাজে সফলতা দেখিয়েছেন।
সিরিজের প্লট বা গল্প অনেক ভালো। সবচেয়ে বেশি ভালো সিরিজের প্রেজেন্টেশন বা ডিরেকশন। ইন্ট্রো বা মিউজিক অল পারফেক্ট। স্প্যানিশদের কাজের প্রশংসা করতেই হয়। সেই ছয়জন রাতে ঘুমাতে পারে না। হ্যালোসিনেশন ভয় তাদের পিছনে পিছনে ছায়ার মত লেগে থাকে। সিরিজের বেশ কিছু দৃশ্য গুলো দেখলে মনে হবে হরর সিরিজ বা মুভি দেখছি। ভালো মেকিং। এমন কোন পাপ করা উচিত নয় যেই পাপের অভিশাপ নিরবে নিভৃতে আপনার পিছনে পিছনে থাকে।।
** মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট ও ডক্টর মারলো **
সিরিজে দেখা যায় মিঃ মারলো ছয়জনকে নিয়ে কাউন্সিলিং ও ট্রিটমেন্ট দেওয়া শুরু করেন। একজন একজনকে প্রথমে ওয়াইন খেতে দেওয়া হয় তারপর এক, এক জনকে ঘুমের মাধ্যমে কল্পনায় পাঠিয়ে প্রশ্ন করা হয়। সবাই নিজের অপরাধ, ভুল নিজের সাথে ঘটে যাওয়া কষ্টের কথা স্বীকার করতে থাকে। ইচ্ছা অনিচ্ছায় মানুষ ভুল করে থাকে। এখানে আচরণগত ও ধৈর্যের বৈশিষ্ট পর্যবেক্ষণ করা হয়। তারপর তার মাইন্ডকে কেন্দ্রিভুত করা হয়। নিজের মুখোশ নিজেই খুলতে থাকে। বেশ এক্সাইটমেন্ট সৃষ্টি হয়। সবাই তার অতীতে ফিরে যায়। অতীতের ভুল আপন মনে স্বীকারোক্তি দেওয়া ছাড়া উপায় নেই কারণ তাকে সুস্থ ভাবে বাঁচতে হবে। এগুলো ট্রিটমেন্টের অংশ। প্রতিটি সিকুয়েন্স বেস্ট থিলিং। ভালো লাগবে।।
** হুট করে ওলটপালট **
ধীরে ধীরে সবার মেন্টাল অবস্থা জানার পর মিঃ মারলো সবার সামনে বসেই ছিলো। সবাই এক সময় চেয়ারে বসেই ঘুমিয়ে যায়। উঠে দেখে তাদের ডক্টর মিঃ মারলো মৃত।তার পেটে ছুরি ঢুকানো। কে করলো এই কাজ। এই তদন্ত চলছে। এখানে রয়েছে রহস্য। পুলিশ অফিসার মিঃ কাস্ত্রো তদন্ত করছে।।
** পুলিশ ল্যাফটেনেন্ট কাস্ত্রো ও তার জিজ্ঞাসাবাদ **
পুলিশ অফিসার কাস্ত্রো ছয়জনকে অনেক কথাই জিজ্ঞেস করেছিলো ,কি হয়েছিলো কাউন্সিলিং এর সময়। সবাই তার নিজদের কথা বলে দিলো মানে কিভাবে কাউন্সিলিং করা হয়েছে। একটা মজার কথা কি যেই ছুরি দিয়ে মারলোকে হত্যা করা হয় সেই ছুরিতে ছয়জনের হাতের ছাপ আছে। ব্যাপারটা বেশ রহস্যজনক। তাহলে কি ছয়জন মিলে হ/ত্যা করলো? তাহলে এক সাথে সবাই ঘুমিয়ে পরলো কেনো? টুইস্ট আছে।।
** আসলেই কি মৃত ?? মিঃ মারলো ?? **
সিরিজের শেষে দেখায় যায় মিঃ মারলো চোখ বন্ধ করে আছেন। সামনে মিঃ মারলো। এটা হতে পারে কল্পনা আবার বাস্তব হতেও পারে। সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যখন দেওয়া হয় তখন টাইম ট্রাভেল হয় মানে শরীর বর্তমানে থাকলেও মন বা কল্পনা চলে যায় অতীতের ঘটনায় কখনও বা ভবিষ্যতে। আমাদের মন বা কল্পনা সব সময় ভবিষ্যতে চলে যায়।।
সিরিজের প্রতিটা পর্বের সিকুয়েন্স উপভোগ্য ছিলো। থ্রিলিং চলছে তো চলছে, ড্রামা ও কিছুটা হরর এর ঝলকানিও রয়েছে। ভালো লাগার মতো স্প্যানিশ ওয়েব সিরিজ। প্রতিটা চরিত্র যেনো জীবন্ত। সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার যাদের পছন্দ তাদের ভালো লাগবে আশা করি। লোকেশনটা অনেক অসাধারণ লেগেছে। সবকিছু মিলিয়ে ডিরেকশন বেস্ট। শেষের দিকে একটু ধোঁয়াশা সৃষ্টি হবে।।
এই সিরিজ দেখায়, মানুষ কি ভাবে নিজেকে শুধরে পুনরায় নিজেকে ঠিক করতে পারে। পুরনো গ্লানি ও কষ্টগুলো ভুলে নতুন করে নতুন আশা নিয়ে যাতে উঠে দাড়াতে পারে থেরাপিতে বা কাউন্সিলিং এ মেন্টাল টেইনিং দেওয়া হয়েছে। এতে মন মানসিকতার পুনর্জন্ম হবে। নতুন আলো হয়ত দেখবে তাদের মন মস্তিষ্ক। ফিরবে স্বাভাবিক জীবনে
।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!