প্রথম পাতাগল্প ও উপন্যাস❤️ হাচিকো 🦮

গল্প ও উপন্যাস

❤️ হাচিকো 🦮

❤️ হাচিকো 🦮

বিশ্বস্ততার কথা যখন আসে, তখন আমাদের মাথায় সবথেকে প্রথমে যা আসে, তা হচ্ছে কুকুরের কথা... সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় গুণিজনেরাও কুকুরকে সবথেকে বিশ্বস্ত বলে দাবী করে গিয়েছে... এর পেছনে তো অবশ্যই কোন না কোন কারণ আছে, আছে না? 😅❤️ 


বিজ্ঞাপন

১৯২৩ সালে জন্ম হয় হাচিকো'র! আশা করি এই নাম শুনেই অনেকে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে লিখতে যাচ্ছি! হাচিকো কে চিনে না এমন কম পশু-পাখি প্রেমিক-ই খুজে পাওয়া যাবে! তো যাই হোক, ১৯২৩ সালে জন্ম নেয়া হাচিকো'র মালিক ছিলো প্রোফেসর হিদেসাবুরো উনো, আর মালিককে নিয়ে টোকিও'র শিবুয়া স্টেশনে যাওয়াই ছিলো হাচিকো'র সবথেকে প্রিয় ব্যাপার ও প্রধান কাজ বলতে পারেন, আর ঠিক দুপুরবেলা ট্রেন ফেরার সময় হলেই হাচিকো স্টেশনে এসে বসে থাকতো মালিকের জন্যে! 


কিন্তু কথায় আছে না, সবথেকে ভালোবাসার জিনিষ গুলো বেশীদিন থাকে না, হাচিকো'র সাথে ও তাই ঘটলো! হুট করেই একদিন হাচিকো'র মালিক ব্রেইন স্ট্রোক করে ১৯২৫ শতাব্দীতে, এবং, এতে করে সে মারা যায়! কিন্তু হাচিকো তো আর এই বিষয়টা জানতো না, সে প্রতিদিন মালিকের জন্যে স্টেশনে একইভাবে অপেক্ষা করতো, এই বুঝি মালিক এলো! মালিকের প্রতি তার ভালোবাসা বা অপেক্ষা কখনোই বিন্দুমাত্র কমেনি! ধীরেধীরে স্টেশনের সবাই ওকে খেয়াল করতে লাগলো, আদর করতো, খাওয়াতো... কিন্তু ওর অপেক্ষা ছিলো শুধুই ওর মালিকের ফিরে আসার! রোদ বলেন, ঝড়বৃষ্টি বলেন, তুষারপাত বলেন, কোন কিছুই কখনো ওকে স্টেশনে এসে অপেক্ষা করা থেকে ফেরাতে পারেনি! এই বিষয়টাই পুরো জাপানের মানুষকে অবাক করে ফেললো, একদিন না, দুইদিন না, এক বছর ও না, দীর্ঘ ৯ বছর ৯ মাস, প্রায় ৩ হাজার ৫৫৫ দিন পর্যন্ত সে মালিকের অপেক্ষা করেছে একই স্টেশনে, একই জায়গায়! মানুষ ওর বিশ্বস্ততা দেখে মুগ্ধ হলো! কিন্তু কথায় আছে না, সবকিছুরই অবসান আছে! হাচিকো ও একসময় মারা গেলো, সেই সময় ওর বয়স হয়েছিলো ১১ বছর! ১৯৩৫ সালের ৮'ই মার্চ মারা যায় হাচিকো! 


ওকে মানুষ এতো ভালোবেসেছে যে ওর একটা পিতলের মুর্তি গড়ানো হয়েছিলো শিবুয়া স্টেশনে! ওর উপর বই লিখা হয়েছে, ছায়াছবি তৈরী করা হয়েছে... 😅❤️


একজন মানুষ ও আরেকজন মানুষের জন্যে খুব কম সময় এমনভাবে অপেক্ষা করে থাকে, অথচ কুকুর বলতেই যে কোন প্রভুভক্ত বিষয়টা মাথায় আসে, তা এমন ঘটনা গুলোর ব্যাপারে পড়লে জানা যায় ❤️


ভালো থেকো হাচিকো, তোমাকে মানুষ চিরকাল মনে রাখবে ❤️🐶


~ Nafis Sadik Dipto 🖋️©️

০ মন্তব্য · ২৪১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!