প্রথম পাতাবিজ্ঞান ও প্রযুক্তিব্যাকটেরিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি

ব্যাকটেরিয়া

ব্যাকটেরিয়া

ব্রাজিলীয়ান বিজ্ঞানী মারিয়াঞ্জেলা হাংরিয়া বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন বা জৈবিক নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে ফসলকে নাইট্রোজেন গ্রহণে সহায়তা করতে উপকারী ব্যাকটেরিয়ার ব্যবহার নিয়ে প্রায় ৪০ বছর ধরে কাজ করেছেন। 


বিজ্ঞাপন

সম্পূর্ণভাবে কৃত্রিম সারের ওপর নির্ভর করার বদলে তাঁর গবেষণায় রাইজোবিয়াম ও অ্যাজোস্পিরিলাম ব্রাসিলিয়েন্সের মতো অণুজীব ব্যবহার করে শস্যের নাইট্রোজেন গ্রহণ এবং বৃদ্ধি নিশ্চিত করা হয়। তাঁর এই কাজ কোটি কোটি হেক্টর কৃষিজমিতে প্রয়োগ করা হয়েছে, যা ব্রাজিলকে জৈবিক শস্য পরিচর্যায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশে পরিণত করতে সাহায্য করেছে।


ধারণাটি সহজ হলেও অত্যন্ত প্রভাবশালী। কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে তা উদ্ভিদের গ্রহণযোগ্য রূপে রূপান্তর করতে পারে। 


কৃষকেরা এই অণুজীবগুলোকে সাশ্রয়ী বীজ বা মাটি পরিচর্যার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন, যা ব্যয়বহুল কৃত্রিম সারের ওপর নির্ভরতা কমায়। বহুল প্রচলিত "$২ ডলারের ব্যাকটেরিয়া বনাম $৫০ ডলারের সার" তুলনাটি রাসায়নিক উপকরণের তুলনায় অণুজীবযুক্ত ইনোকুল্যান্টের আনুমানিক খরচের হিসেব থেকে এসেছে, যদিও ফসল, খামার ও পরিচর্যাভেদে সাশ্রয়ের পরিমাণ ভিন্ন হয়।


হাংরিয়ার কয়েক দশকের গবেষণার অর্জিত সাফল্য তাঁকে পাঁচ লাখ ডলারের অর্থ পুরস্কারসহ ২০২৫ সালের "ওয়ার্ল্ড ফুড প্রাইজ" এনে দেয়। কৃষি অণুজীবসংক্রান্ত ৩০টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তিনি প্রথম ব্রাজিলীয়ান নারী হিসেবে এই পুরস্কার লাভ করেন। তাঁর কাজ কৃষকদের সারের খরচ কমাতে এবং কৃষির পরিবেশগত প্রভাব হ্রাস করতে সাহায্য করেছে। মাটির নিচের দৃশ্যমান নয় এমন এক উপাদানকে তিনি কোটি কোটি মানুষের খাদ্যের সংস্থান নিশ্চিত করার শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছেন।


Source: The World Food Prize Program.

০ মন্তব্য · ৩৩ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!