'ভয়ংকর সুন্দর' কথার বাস্তব উদাহরণ!
সাল ১৯৫২। এমআইটির বিজ্ঞানীরা নেভাডায় একটি পারমাণবিক টেস্ট করেন, যার নাম 'টাম্বলার-স্ন্যপার' টেস্ট।
এই টেস্টের সময় বিশেষ এক ক্যামেরা দিয়ে বিস্ফোরণের এক মিলিসেকেন্ডের কম সময়ের ছবি তোলার চেষ্টা করা হয়। মানে ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ! এই ক্ষুদ্র সময়ে প্রায় ৬৬ ফুট সাইজের প্লাজমা গোলক দেখা যায়! গোলকটির নিচে যে আগুনের হলুদ স্পাইক নিচে নেমে আসতে দেখা যায়— সেটিকে বলে 'রোপ ট্রিক'। এগুলো বিস্ফোরণের প্রচণ্ড তাপে মুহূর্তেই বাস্পীভূত হয়ে যাওয়া স্টিলের তারের ধ্বংসাবশেষ।
ছবিটি ধারণ করতে ব্যবহৃত ক্যামেরাটি এমআইটির প্রকৌশলীরাই তৈরি করেছেন। নাম 'র্যাপাট্রনিক ক্যামেরা'। এই ক্যামেরা ১০ ন্যানোসেকেন্ডের এক্সপোজার নিতে সক্ষম। তবে মজার বিষয়—একটি ক্যামেরা কেবল একটিই ছবি তুলতে পারে। বিজ্ঞানব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!