Movie name: A Prophet
Country: France 🇫🇷
ফ্রান্সের বেস্ট ক্রাইম ও ড্রামা সিনেমার নাম খুঁজলে ঘুরে ফিরে এই সিনেমার নামটি আসবেই। এটি ফ্রান্সের বেস্ট ক্রাইম সিনেমা যেখানে জেলখানার কয়েদিদের বন্দী জীবন ও জেলজানার ভিতরে ছোট বড় অপরাধ কার্যক্রম নিয়ে নির্মিত। সিনেমার মূল চরিত্র হচ্ছে মালিক নামে উনিশ বছরের একটি অসহায় দুর্বল ছেলে যাকে অবিউজ থেকে শুরু করে হত্যার মত খারাপ কাজে করাতে বাধ্য করা হয়, আর এই ছেলে এক সময় হয়ে উঠে অনেক বড় মাফিয়া ক্রিমিনাল। তার হাতে চলে আসে বিশাল নেটওয়ার্ক। কিভাবে হলো সেটাও সিনেমার কাহানি।
সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রিক্স পুরষ্কার পেয়েছিলো সেই সাথে অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনীত হয়েছিল। আপনি যদি বেস্ট ফ্রেঞ্চ ক্রাইম সিনেমা লিস্ট খুঁজেন তাহলে এই সিনেমার নাম আসবে। ছোট বা দুর্বলকে অবহেলা করতে নেই। এক সময় এই দুর্বল হয়ে যায় অনেক বাঘের মত সাহসী।।
আসলেই দুর্দান্ত সিনেমা। একটুও বোরিং ফিল করিনি।
লেরজেলখানার ভিতরে জগৎ আর বাহিরের জগৎ একদম আলাদা। জেলখানায় পাঠানো হয় সংশোধনের জন্য কিন্তু সেখানে গিয়ে মানুষ আরো বড় ক্রিমিনাল হয়ে যায়। জেলখানার জীবনটাও টিকে থাকার লড়াই। হরেক রকমের খারাপ মানুষের মুখোমুখি হতে হয়। অসহায় মালিক ছেলেটার ভাগ্যে তাই হয়েছে। ক্রাইম ড্রামার মাঝে খারাপ লাগবে ছেলেটার জন্য। সমাজ যতটা নিষ্ঠুর তার চেয়ে বেশি নিষ্ঠুর জেলখানা। এই জেলখানার ভিতরে রাজনীতি ও সহিংসতার খেলা চলে। সিনেমার ডিরেক্টর সেটাই তুলে ধরেছেন। তবে বুদ্ধিমত্তা দিয়ে একবার টিকে গেলে এখানে বসের উপর বস মানে ক্রিমিনালদের বাপও হওয়া যায়।।
সিনেমায় আবেগ আছে, ইমোশন আছে, আরও আছে নিজেকে শক্তিশালী করে গড়ে তোলা। মালিক ছেলেটা জেলখানায় লেখা পড়া শুরু করলো। বিভিন্ন ভাষা শিখলো। ব্যবসায় বাণিজ্য নিয়ে আইডিয়া নিলো। ধীরে ধীরে নিজের মধ্যে গ্যাং কালচার চর্চার আবির্ভাব হলো।নিজস্ব নেটওয়ার্ক সৃষ্টি হলো। একসময়ের এই দুর্বল ছেলেটি হয়ে উঠলো উদ্যম সাহসী আর বুদ্ধিমান। সময় কথা বলে সেটা হলো সে আর কর্সিকান মাফিয়ার হাতিয়ার থাকে না বরং তার নিজের আলাদা একটা শক্তিশালী অবস্থান বুদ্ধিমত্তা দিয়ে অর্জন করে ফেলে।।
প্রতিটি সিকুয়েন্স ভালো লাগবে। লোকেশন,সাউন্ড ও মিউজিক ভালো ছিলো। সমাজে ভালোর দাম নেই। জোর কাউকে ভালো বানাতে আপনি দেখবেন না কিন্তু জোর করে খারাপ বানানোর অনেক উদাহরণ দেখা যায়। যেহেতু জেলখানার কালচার ভিত্তিক ছবি তাই জেলখানার ভিতরে দৃশ্য বেশি। ভালো লাগার মত ক্রাইম ড্রামা।।
শেষের দৃশ্যে ভালো লাগবে। জেল থেকে মুক্তি পায়। জেল গেট থেকে বেড়িয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে হেটে যাচ্ছেন। পিছনে কয়েকটা গাড়ী। দেখার মতন দৃশ্য। নতুন ডন।।
দুর্গম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার সাহস ও ধৈর্য থাকলে টিকে থাকার লড়াইটা সহজ হয়।বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা চর্চা করলে জ্ঞান বাড়ে। জ্ঞান আপনাকে পথ দেখাবে। অনেক সময় অপরাধ দমনের জন্য অপরাধ করতে হয়।।
প্রফেট দিয়ে বুঝানো হয়েছে, একজন নিজের জন্য পথ সৃষ্টি করে নিজেকে দাসত্ব থেকে মুক্ত করে, সেই সাথে অন্যদেরও মুক্তির পথ দেখাতে সাহায্য করে।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!