TV Series: Daredevil (2015-2018)
নো ওয়ে হোমে প্রথমবার ম্যাট মার্ডককে দেখেছিলাম। ওইদিনই ভেবে ছিলাম কোন একদিন সময় পেলে সিরিজটা দেখবো। কারণ, লিগ্যাল ড্রামা ও সুপার হিরো উভয়ই আমার পছন্দের। আর একইসাথে ২টা পেয়ে গেলে সোনায় সোহাগা। দেড় মাস আগে সিরিজটি শুরু করেছিলাম। সীজন ১ এ প্রায় ৯ পর্ব পর্যন্ত খুব স্লো লেগেছিলো। কিন্তু কখন যে ক্যারেন পেজ, ফগি নেলসন, উইলসন ফিস্ক এবং ম্যাথিউ মারডক আকা ডেভিল অফ হেল'স কিচেন জাল বিছিয়ে আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছিলো, টের পাই নি। সীজন ১, এপিসোড ১ থেকে সেই যে ভেতরে ঢুকে গেলাম, একেবারে ক্লাইম্যাক্সের অপারেশন টেবিলের সীনে গিয়ে থেমেছি। অবশ্য থেমেছি বললে ভুল হবে, বর্ন এগেইনের অলরেডি ১টা এপিসোড ও দেখে ফেলেছি। ব্যাটম্যানের সাথে ডেয়ারডেভিলের অনেকাংশে মিল পাই। ২ ভিজিলান্তে তাদের শহরকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালো বাসেন। একজন অন্ধ লইয়ারের ভিজিলান্তে হয়ে উঠা, নিজের এথিক্সের মধ্যে থেকে শহরের ত্রাণকর্তা হওয়া, কিংপিন, পানিশার, দি হ্যান্ড, দি ইম্পস্টার, সবাইকে মোকাবিলা করা, দূর্দান্ত। সিরিজের প্লট বিল্ডিং, ন্যারেশন, সিনেমাটোগ্রাফী, গল্প, সবই খুব ভালো লেগেছে। বিজিএমটা তো ইয়ারগাজমিক। মুখ্য চরিত্রের প্রত্যেকটা মানুষের অভিনয় সাবলীল ছিলো বাট মাই ম্যান চার্লি কক্স... টেক আ বো। আ মাস্ট ওয়াচ টিভি সিরিজ আই মাস্ট সে।
গল্প সংক্ষেপঃ
এক অন্ধ। দিনে যে লইয়ার, রাতে সে শহরের রক্ষক। লোকে তাকে ডাকে ডেভিলস অফ হেল'স কিচেন বা ডেয়ারডেভিল।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!