Film: Odela Railway Station (2022)
সিনেমাটা আদতেই এত কম রেটিং ডিজার্ভ করে না। স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটা পুরোটা সময়ই যথেষ্ট থ্রিল ধরে রেখেছিলো এবং যথেষ্ট ক্যাপ্টিভেটিং ও ছিলো। তবে ক্লাইম্যাক্সে শ্যাকি করে ফেলেছে। ক্লাইম্যাক্সটা আরেকটু জমজমাট করা যেতো। পুলিশের চরিত্রে অভিনয় করা চরিত্রের আরো বোল্ড হওয়া দরকার ছিলো। কিন্তু সিনেমার গল্প ও প্লট বিন্যাস ভালো।
গল্প সংক্ষেপঃ
ওডেলা নামক একটি ছোট গ্রামে একের পর এক যুবতী মেয়েরা খু*ন হচ্ছে। এদের সবার মধ্যে কমন প্যাটার্ন হচ্ছে এরা সবাই বাসর রাত কাটানোর পরেই খু*ন হচ্ছে। আইপিএস অনুদ্বীপ কি পারবে এই রহস্যের সমাধান করতে?
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!