প্রথম পাতাসিনেম্যাটিকলস পারসিডোস (২০১৫)

সিনেম্যাটিক

লস পারসিডোস (২০১৫)

লস পারসিডোস  (২০১৫)

Movie name : Los Parecidos (2015)

Country : Mexico 

বিজ্ঞাপন


** হুট করেই সবার চেহারা ঐ দাড়িওয়ালা লোক মিঃ ইউলিসির মত হতে শুরু করলো। এমনকি সদ্য জন্ম নেওয়া শিশুর মুখে দাড়ি। অনেক পুরনো ম্যাগাজিনের ছবিগুলোতে মুখ গুলো ঐ ইউলিসির মতন। ভয়ানক ব্যাপার। উইলিসিও অবাক ও ভয় পেয়ে যায়। বাস স্টেশনের ভিতরে ওয়েটিং রুমে কয়েকজন নারী পুরুষ আছে যারা সবাই বাসের জন্য ওয়েট করছিলো। হুট করেই হলো বিপত্তি। ধীরে ধীরে সবার চেহারা ইউলিসির মত হতে লাগলো। এক একজন তাদের আইডেন্টি হারাতে লাগলো। কি কারন?? অভিশাপ ? এলিয়েন ? নাকি ভ্রম? এদিকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই।।


বেশ ক্রিটিকাল এই সাইকোলজিক্যাল ও ফিলোসফিক্যাল থ্রিলার সিনেমা। ব্রেইন কিছুটা থমকে যাবে। ভয় ও ভ্রম কাজ করবে। সিনেমা দেখতে লজিক আর আনলজিকের মধ্যে পার্থক্য হারিয়ে ফেলবেন। সিনেমার মধ্যে গভীর দর্শন আছে। এই দর্শন বুঝতে গেলে মাথা কিছুটা এলোমেলো হতে পারে। রাজনীতির প্রেক্ষাপটকে কিছুটা ভিন্ন উপমা দিয়ে প্রেজেন্ট করা হয়েছে।।


মেক্সিকানদের কাজের প্রশংসা করতে হয়। তাদের কাজ গুলো পর্যায়ক্রমে দেখছি। তাদের আর্ট বেশ প্রশংসিত। সিনেমার মেকিং বেশ ভালো। সাদাকালোর মধ্যে কিছুটা রঙিন। পুরো শুটিং হয়েছে একটা স্টেশনে। কখনও উৎকন্ঠা, কখনো ভয় আবার কখনো মুক্তি। ক্যামেরা তার বিভিন্ন রূপ দেখিয়েছে। ক্যামেরার কাজ বেশ ভালো, এজন্যই বলি কারণ প্রতিটা দৃশ্যের মধ্যে খুঁজে পাবেন "আসলে হচ্ছে টা কি"। বেশ স্লো আর্ট ড্রামা।। 


টেলিপ্যাথিক কমিউকিনিকেশন ও তার ভয়াবহ রিয়াক্ট দেখানো হয়েছে। একটা মাইন্ডের সাথে অন্য মাইন্ডের যোগাযোগ ও তার মনের কথাগুলো বুঝতে সেই ছেলেটি হয়তো সক্ষম। অনুমান সেটাই করা যায়। ছেলেটির চোখে সবাই হয়তো একরকম। তার অবচেতন মন যখন ভয় ও আতঙ্কিত তখন সবাইকে একরকম ভাবতে শুরু করে। অসুস্থ ছেলেটির সেই লেভেলের টেলিপ্যাথিক ক্ষমতা আছে। মানুষকে নিজের মত ব্যবহার করছে। পরিবেশের স্বাভাবিক ধরা বিকৃত হচ্ছে।।


সিনেমায় বাহ্যিক চেহারা পরিবর্তনকে কিছুটা ফিকশনাল ভাবে প্রেজেন্ট করা হয়েছে। সমাজে যখন অন্যায় অবিচারের মাত্রা যখন বেড়ে যায় তখন সবার মনের মধ্যে একেই রকম ভয় উৎকন্ঠা কাজ করে। তার মানে সবার মনের অবস্থা বা মনের রং ধরন একেই রকম থাকে। সিনেমার পরিচালক এই ভয় কি ফিকশনাল রূপ দিয়েছেন যেখানে দেখা যায় সবার চেহারা একেই রকম হয়ে যাচ্ছে।।


**** ঘটনায় আসি, 


মেক্সিকো দূরে কোন এক শহরে অনেক বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। ট্রান্সপোর্ট বন্ধ। বাস স্টেশনে একজন দুই জন করে আসছে। বাসের জন্য অপেক্ষা করছে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে,অবিরাম অদ্ভুত বৃষ্টি। থেমে যাওয়ার উপায় নেই। যাত্রীদের মধ্যে ইউলিসি একটু মেজাজি ও অধৈর্যশীল। তার আচরণ অন্যদের মধ্যে নেগেটিভ প্রভাব দেখা যায়। একটা অসুস্থ ছেলে ধীরে ধীরে তার সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে ভয়ানক কর্মকাণ্ড ঘটাতে থাকে। ধীরে ধীরে বাস স্টেশনে থাকা অন্য নারী পুরুষদের চেহারা ইউলিসির মতন হয়ে যায়। বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। গুলি বা জোরে আঘাত করেও বাস স্টেশনের দরজা খোলা যাচ্ছে না। এমনকি স্টেশনে থাকা ছবি পোস্টারে চেহারা পরিবর্তন।।


নিজেদের মধ্যে আতঙ্ক, হাতাহাতি আর সেই অদ্ভুত ছেলের কাণ্ড রিতিমত ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে।ব্রেইন এলোমেলো হয়ে গেলো। এদিকে রেডিওতে প্রচার হচ্ছে সরকার নিরীহ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। প্রকৃতি তার অদ্ভুত খেলা দেখাচ্ছে। প্রকৃতিকে হয়তো কেউ অপশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করছে যেভাবে সরকার তার অপক্ষমতা দিয়ে জনগণকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করে। জনগণের আশা ও স্বপ্নের মৃত্যু হয়।।


আপনার সামনে সবাই যখন অচেনা আর ভিন্ন তার মধ্যে হট্টগোল আর ঝামেলা হচ্ছে। আপনি ভয় পাবেন। যদি সবাই এক রকম হয় আর আপনি ভিন্ন তখন আপনি হয়ে উঠবেন সাহসী ও ক্ষমতাধর। ছেলেটি হয়তো তাই করেছে। মনে মনে চাইছে সবাই এক হয়ে যাক আর আমি ভিন্ন থাকি। এই ক্ষমতা দিয়ে সবার চেহারা অলৌকিক ভাবে এক হয়ে যায়।।


সরকার যখন ক্ষমতায় থাকতে চায় তখন সবাইকে ভয় ও চাপ দেখিয়ে একেই ভাবে রাখতে চায় মানে সবার মনে ভিন্ন আতঙ্ক থাকে না একেই রকম থাকে। নোংরা রাজনীতির এই কন্সেপ্ট বাঙ্গ ভাবে প্রেজেন্ট হয়েছে।ভয় যখন ছড়িয়ে যায় তখন আমাদের মধ্যে আচরণগত পরিবর্তন হয়। আমরা একরকম হয়ে যাই।।


মনে করুন একটা মহিষ এর চারপাশে হায়েনা,ভাল্লুক, বাঘ সিংহ,হাতি সহ আরো অনেক প্রাণী আছে। মহিষটা আতঙ্কে থাকবে বহুগুণে কিন্তু যদি সব প্রাণী বাঘ হয়ে যায় তখন কি একেই রকম ভয় থাকবে?? 


রাজনৈতিক কোন সরকার যদি দেখে এক একটা মানুষের মধ্যে ভয় ও সাহস কম বেশি আছে। সবাই ভিন্ন মানষিকতার তাহলে সরকারের পক্ষে নিজের মতন করে ভয়ভীতি দেখাতে পারবে না।।


এই সিনেমা নিয়ে বহু যুক্তি ও রিভিউ আছে। ভিন্ন মতামত আছে,আমি আমারটা দিলাম।।

০ মন্তব্য · ৬৪ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!