Film: Top Gun (1986)
১৯৮৬ সালে এরকম একটা সিনেমা বানিয়ে ফেলেছিলো হলিউড, এটা চিন্তা করেই তো কেমন জানি লাগছে! বলিউডের যে জিনিস বানাতে লেগেছে ২০২৫ সাল, তা হলিউড প্রায় ৪০ বছর আগেই বানিয়ে রেখে গেছে। ফাইটারে তো ভারত-পাকিস্তান, দেশপ্রেম, ড্রামা, ইমোশন, অনেককিছু এনেছে। এই ফিল্মে একদম র একটা ভাইব পেয়েছি। ইমোশন, রোম্যান্স থাকলেও তা ছিলো খুবই কম। পুরোটা সময় জুড়েই একজন স্কিলড এয়ার ফাইটারের আকাশে ওড়ার সময়টাই এই সিনেমায় মূখ্য ছিলো। এরিয়াল ডুয়াল গুলো সেই সময়ের হিসেবে খুবই চমকপ্রদ ছিলো। ক্লাইম্যাক্স এরিয়াল অ্যাকশনটাও ১৯৮৬ হিসেবে দারুণ লেগেছে। তবে টম ক্রুজের সাথে কেলি ম্যাকগিলিসের জুটি আমার কাছে খুব একটা জমে নি।
গল্প সংক্ষেপঃ
রেকলেস এবং অ্যাডামেন্ট কিন্তু তুখোড় নেভাল ফাইটার পাইলট ম্যাভেরিক ও তার রিও গুসকে টপ গান স্কুলে সেরাদের সেরা পাইলট হবার প্রশিক্ষণের জন্যে পাঠানো হয়। সেখানে তার এই রেকলেসভাব অনেকেরই পছন্দ হয় না, যাদের মধ্যে অন্যতম আরেকজন সেরা ফাইটার পাইলট আইসম্যান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!