Film: Grave Torture (2024)
জোকো আনোয়ারের ইম্পেটিগোর দেখেছিলাম, সে কারণে এটা দেখতে বসেছিলাম। সিনেমাটা স্লো বার্ন হলেও "কিছু একটা ব্যাপার আছে" ভাইবটা ধরে রেখেছে। সিনেমায় ঘোস্ট ফিগার ২/১ বার এসেছিলো, জাম্প স্কেয়ার ও তেমন ছিলো না। তবে সিনেমা মেইন খেলা দেখায় শেষ ২০ মিনিটে। যেহেতু মুসলমান ধর্মালম্বী, মৃত্যুর পরে কবরে মুনকার-নাকীরের প্রশ্নোত্তর এবং কবরের আযাব সম্পর্কে ওয়াকিবহাল। এই কারণে শেষ ২০ মিনিটের ওই গ্রুসামনেসে ভয় পেয়েছি। আমি এই সিনেমা দেখার রেকোমেন্ডেশন দিবো না। এই সিনেমা আপনার ঈমানের একটা ভালোরকম পরীক্ষা নিয়ে নিতে পারে!
গল্প সংক্ষেপঃ
সীতা ও আদিল ২ ভাই-বোন। ছোটবেলায় তাদের বেকারীতে একজন ব্যক্তি আসেন, এবং তিনি আদিলকে কিছু একটা বলেন। এর কিছুক্ষণ পরেই বেকারীর বাইরে একটি বো*মা বিস্ফোরণ হয় এবং সীতা ও আদিলের পিতামাতা মারা যায়। ওই ব্যক্তির সাথে ছিলো একটি ক্যাসেট প্লেয়ার। কি ছিলো সেই ক্যাসেট প্লে
য়ারে?
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!