Film: Fukrey 3 (2023)
আইএমডিবি রেটিং এর মতো এতো বাজে না লাগলেও খুব আহামরি লাগে নি, অন্তত ১ম ও ২য় কিস্তির সাথে কম্পেয়ার করলে। ফুকরে ফ্র্যাঞ্চাইজিটা গোলমাল, ধামাল, ভুল ভুলাইয়ার মতো কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমার অন্যতম পছন্দের। এবং বাকিগুলোর পদাঙ্ক অনুসরণ করে এটাও ৩য় কিস্তিতে খুব আহামরি হতে পারে নি। ১ম ও ২য় কিস্তিতে কমিক টাইমিং এর সাথে গল্পে একটা জোশ ছিলো। কিন্তু এবারের গল্পটা খুব বেশি অতিরঞ্চিত লেগেছে। তারপরেও পন্ডিতজী এবং চুচা ড্যামেজ কন্ট্রোলের ভালোই চেষ্টা করেছেন। মনে হচ্ছে ৪র্থ কিস্তি আসবে এবং আমি সেখানে আগের ফুকরে ফ্লেভারটা চাই।
গল্প সংক্ষেপঃ
স্বপ্ন এবং জেজা-চুর পর ৩ ফুকরে এবং পন্ডিত এবার রাজনীতির ময়দানে নেমেছে তাও ভোলির বিরুদ্ধে। দেখা যাক, তারা টিকে থাকতে পারে কিনা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!