প্রথম পাতাসিনেম্যাটিকমিডনাইট ম্যাস (২০২১)

সিনেম্যাটিক

মিডনাইট ম্যাস (২০২১)

মিডনাইট ম্যাস (২০২১)

TV Series: Midnight Mass (2021)

হরর দুনিয়ায় মাইক ফ্ল্যানাগান খুব বেশি পরিচিত একটা নাম। আমার মতে হলিউডের হরর ঘরানায় জেমস ওয়ান আর মাইক ফ্ল্যানাগান ২ জন একটা বেঞ্চমার্কের মতো। আমার মনে হয় সিনেমায় মাইক মানুষকে ভয় পাওয়ানোতে মনোযোগ বেশি দিলেও টিভি সিরিজে তিনি গল্পের দিকে ফোকাস করেন বেশি, হান্টিং অফ হিল হাউস আর মিডনাইট ম্যাসে সেটাই বুঝেছি আমি। তবে আমার মনে হয়েছে মিডনাইট ম্যাসে গল্পে একটু বেশিই ফোকাস করে ফেলেছিলেন উনি, যার কারণে আমার যথেষ্ট বোরিং লেগেছিলো। গল্পটা অনেক ইউনিক, ধর্মকে পুঁজি করে মানুষ কোন পর্যায়ে চলে যেতে পারে, সেটা ভালোভাবে বুঝিয়েছেন। তবে যেহেতু জনরাটা হরর, আমি মিনিমাম একটু হরর আশা করেছিলাম। প্লট, লোকেশন, সিনেমাটোগ্রাফী ভালো ছিলো। তবে ক্লাইম্যাক্সে একটা চিরাচরিত হরর এলিমেন্ট নিয়ে আসা আর ল্যাক অফ হরর আমার কাছে সিরিজটিকে অ্যাভারেজ বানিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

গল্প সংক্ষেপঃ

ক্রকেট খুব শান্ত, ছোট একটা গ্রাম। গ্রামে জনসংখ্যাও খুবই কম। সেই গ্রামের চার্চে আসে একজন নতুন পাদ্রী। উনি আসার পর থেকেই গ্রামের মানুষদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে থাকে।


০ মন্তব্য · ৩১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!