Film: Baramulla (2025)
কোনো নামকরা স্টার নাই, কোন শোরগোল নাই, কিন্তু কি অসাধারণ একটা সিনেমা, কি দূর্দান্ত একটা কন্টেন্ট! সিনেমার শুরু থেকে স্লো পেসে আগাতে থাকলেও থ্রিলিং ভাবটা যথাযথ বজায় রেখেছে। সিনেমার শুরু থেকেই সাসপেন্সের একটা পারদ যে উপরে উঠেছিলো, ক্লাইম্যাক্স পর্যন্ত সেটাকে নিচে নামতে দেয় নি। মানব কল বড় মাপের অভিনেতা না হলেও তিনি গোটা ফিল্মে যে ইন্টেন্সিটি দেখিয়েছেন, প্রশংসা পাওয়ার মতো এবং তিনি আরো ভালো প্রোজেক্ট ডিজার্ভ করেন। লোকেশন, সিনেমাটোগ্রাফী ভালো ছিল। ফিল্মের জনরা হরর হলেও এটাকে হরর, থ্রিলারের ওয়ান অফ দ্যা পারফেক্ট এক্সাম্পলস বলা যায়। ক্লাইম্যাক্সের টুইস্টটাও সেরা ছিলো। হাইলি রিকোমেন্ডেড।
গল্প সংক্ষেপঃ
কাশ্মীরের বারামুল্লা নামক ছোট একটা গ্রামে একের পর এক বাচ্চা হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজতে দায়িত্ব দেওয়া হয় কন্ট্রোভার্সাল ডিএসপি রিদওয়ান সাইয়েদ কে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!