প্রথম পাতাসিনেম্যাটিকব্রিং হার ব্যাক (২০২৫)

সিনেম্যাটিক

ব্রিং হার ব্যাক (২০২৫)

ব্রিং হার ব্যাক (২০২৫)

Film: Bring Her Back (2025)

গতানুগতিক হরর না একদমই। খুবই ইন্টেন্সড একটা সাইকোলজিক্যাল হরর। ঘোস্ট ফিগার নাই, জাম্প স্কেয়ার নাই, কিছুটা স্লো ও বটে, তবে সুন্দর। সিনেমায় রিচুয়ালের ব্যাপারটা ভেইগ রাখা হয়েছে, ভিসিআর এ আবছা ক্লিপে যা কিছুটা বুঝা যায়। এই রিচুয়ালের ব্যাপারটা একটা ব্যাক স্টোরী কিংবা অন্য কোন ভাবে বুঝালে বেশি ভালো হতো। লরা এই রিচুয়ালটা কিভাবে আত্মস্থ এবং এক্সিকিউট করেছে, সেটার ও কোন আলামত ছিলো না। ব্যাপারটা গৌণ হলেও এগুলো একটু দেখালে ফিল্মটা আরো ভালো লাগতো বলে মনে করি। তবে সিনেমায় থ্রিলটা জমজমাট ছিলো, সিনেমাটোগ্রাফী ভালো ছিলো। অভিনয়ে লরা চরিত্রে অভিনয় করা মহিলা জাস্ট ফাটিয়ে দিয়েছেন! উনার অভিনয় দেখে একচুয়ালি সাইকোপ্যাথ একজন বলেই মনে হচ্ছিলো। সাইকোলজিক্যাল হরর লাভারস শুড ট্রাই ইট ওয়ান্স।

বিজ্ঞাপন



গল্প সংক্ষেপঃ

এন্ডি ও তার স্টেপসিস্টার পাইপারের বাবা ফিল দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মারা যান। অতঃপর এন্ডি ও পাইপারকে লরা নামক এক মহিলার কাছে ফস্টার কেয়ারের জন্য পাঠানো হয়। পাইপারের লরাকে ভালো লাগলেও এন্ডির লরার হাবভাব বিশেষ ভালো লাগে না। লরার বাসায় তাদের সাথে পরিচয় হয় সেখানে ফস্টার থাকা আরেক বাচ্চা অলিভারের সাথে।


০ মন্তব্য · ৪১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!