To Cook A Bear (2025), Country: Sweden
Season 01, Episodes 06
অনেক ভালো লাগলো সুইডেনের এই ক্রাইম ড্রামা সিরিজ। ক্রাইম ড্রামার মাঝে বিভিন্ন ফ্যাক্ট আছে যেমন ধর্ম, কুসংস্কার, অন্ধবিশ্বাস,পুরোনো ধাঁচের শিক্ষা আর সত্যের ভীতি। সিরিজের গল্প বা প্লট ও ডিরেকশন ভালো ছিলো। সুইডিশদের কাজ এমনেতেই ভালো বিশেষ করে গল্প ভালো থাকে। দেখলে মনের ভিতরে অনেক প্রশ্ন সৃষ্টি করে কারণ এই সিরিজের প্রতিটা দৃশ্য আপনাকে ভাবাবে।।
সুইডিশ লেখক মাইকেল নেইমি এর উপন্যাস অবলম্বনে এই সিরিজ নির্মিত। উপন্যাসের একেই নাম।
বিশেষ করে যাজক ও তার পালিত পুত্র জুসির চরিত্র দুটো বেশ জটিল ও ইমোশনাল। বাবা ও ছেলে চার্জের দায়িত্বে পালনের পাশাপাশি সিরিয়াল কিলিং তদন্তের কাজও করছেন। একজন যাজক তার তদন্তের অসধারণ দক্ষতা প্রকাশ করতেই শুরু হয়ে যায় আলোচনা সমালোচনা। বিশেষ করে বুড়ো পুলিশ মিস্টার ব্রাহ বেশ বিব্রত বোধ করছে। যাজকের এই কাজ তার পছন্দ না যদিও যাজক সত্য তুলে ধরেছে। সরকারি লোক ও পুলিশদের মধ্যে ঘাপলা আছে কেনো যেন না মনে হচ্ছে।।
ভাল্লুকের গল্প থেকে শুরু আর সেই প্লট পরিবর্তন হয়ে মানুষের মধ্যেই নতুন গল্প রূপান্তর হলো। মানুষ নিজের চাপা অপরাধ আড়াল করে ভাল্লুকের উপরে দায় চাপায় কিন্তু ভাল্লুকের পেটে মানুষের অংশ পায়নি যাজক সাহেব, পেলো গরুর শরীরের অংশ। উনিশ শতকের সুইডেনের এক গ্রামের কাহানি তুলে ধরা হয়েছে যেখানে ভিন্ন চিন্তার ধরার একজন খৃষ্টান যাজক আসে যার নাম লার্স লেভি লেস্তাদিয়াস।।
নতুন খৃস্টান যাজক এলো গ্রামে। তবে তিনি যেনো তার কাজে একটু আলাদা। ধর্মের বেশ কিছু নিয়ম উনি পরিবর্তনের পক্ষে সেই সাথে উনি বিজ্ঞান ভিত্তিক জ্ঞান রাখেন। মানুষকে অন্ধ বিশ্বাসের জ্ঞান না দিয়ে প্র্যাকটিক্যাল ভিত্তিক জ্ঞান দিতে বেশি পছন্দ করেন। তবে উনার এই ধ্যান ধারণা গ্রামের মানুষদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। গ্রামের কিছু মানুষ বিশেষ করে গ্রাম পুলিশ উনার সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বিরুদ্ধ ।
গ্রামের মধ্য ও নিম্ন বিত্তের মানুষের জীবন চিত্র তুলে ধরা হয়েছে। তাদের দরিদ্র ও সংগ্রামের জীবন দেখার মতন। মদ খাওয়া নিয়ে বেশ ঝামেলায় পরতে হয়। তাদের চিন্তা চেতনা একটু ব্যাকডেটেড। নতুনত্ব তাদের কাছে যেনো একটু ভয়ের। তারা গুজবে বেশ ভক্ত। গুজব পছন্দ করে। তিল কে তাল করে। অবশ্যই এসব করতে টাকা লাগে না।
একজন খৃষ্টান ধর্মীয় যাজক কতটা দক্ষতার সাথে হত্যার তদন্ত করেন সেটা দেখার মত ছিলো। লাশের ধরন দেখলেই আইডিয়া করতে পারেন কিভাবে হত্যা করা হয়েছে। গায়ের গন্ধ,জামার দাগ ও শরীরের দাগ,জুতার তলা দেখেই আইডিয়া করতে পারেন হত্যা নাকি আত্মহত্যা। তার বুদ্ধিমত্তা যেনো অনেকটা শার্লকের মতন। বেশ আধ্যাত্বিক জ্ঞান আছে।।
ভাল্লুক হিংস্র কিন্তু মানুষ তার চেয়ে বেশি হিংস্র। ভাল্লুক ঘার মটকায় কিন্তু কিছু নিকৃষ্ট মানুষ অন্য মানুষের ব্রেইন মটনিয়ে দেয় যাতে যা বুঝানো যায় তাই বুঝে।।
সিরিজে পুলিশ অফিসার মিঃ ব্রাহের চরিত্রটা বেশ বিরক্তিকর। তার কর্মকাণ্ড দেখলে গালি দিতে ইচ্ছা করবে। আরেকটা লুচ্চা বদ আর্টিস্ট আছে তার চরিত্রটাও বেশ নেগেটিভ টাইপ। খ্রিষ্টান এই যাজকের সাথে সেই পুলিশের দ্বন্দ্ব লেগেই থাকে। ভিন্ন ধারার গল্পে নির্মিত এই সিরিজ আশা করি ভালো লাগবে। এক একটা তদন্ত কার্যক্রম যেনো গোলক ধাঁধা মানে বেশ রহস্যজনক কিলিং। বুদ্ধিমত্তার সাথে যাজক সাহেব সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।।
একটা মরিচিকা বা ভ্রম গ্রামের সবাইকে ধোঁকা দিলেও সেটা যাজককে দিতে পারে না। যাজক সব সময় ঈশ্বরের বাণী সবার কাছে পৌঁছে দেন। তিনি বলেন শয়তানের সাইকোজিক্যাল ফাদ ও আবেগ থেকে সাবধানে থাকতে আর এক ঈশ্বরের প্রতি আস্থা রাখতে। হয়তো ঈশ্বরের আস্থা বিশ্বাসের বলে গ্রামের সেই মরিচিকা ও কুসংস্কার তাকে ছুঁতে পারে না।
ক্রাইম ড্রামা ও সিরিয়াল কিলিং সিরিজ। ড্রামার পরিমাণ বেশি তাই একটু স্লো লাগতে পারে। তবে সিরিজের সেট ডিজাইনিং, প্রেজেন্টেশন ও ডিরেকশন ভালো ছিলো। প্রতিটা চরিত্র গুলো তুলে ধরা থেকে একের পর এক ঘটনা গুলোর মধ্যে এডজাস্টমেন্টটা ঠিক ছিল বলেই ড্রামা তেমন বোরিং লাগে নাই। ক্রাইম ড্রামা ও সিরিয়াল কিলিং টাইপ অনেক সিরিজ আছে তবে এই সিরিজের গল্প একটু ভিন্ন। প্রতিটা ইমোশনাল ও সফট থ্রিলিং সিকুয়েন্স গুলো আপনাকে গভীরে নিয়ে যাবে।।
অপরাধ ও অপরাধীকে আড়াল রাখা হয় কাল্পনিক বা রূপক অর্থ নামক কোন বস্তু বা শক্তি দিয়ে, যেখানে সত্য থাকে ঘুমন্ত। ভাল্লুক বলি হলো কিন্তু প্রকৃত খুনী হেসে খেলে মনের সুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ও প্রশাসন বলতে চায় ভাল্লুক সবাইকে খুন করেছে কিন্তু যাজক সাহেবের ধারণা ভিন্ন, তিনি বলতে চান মানুষ খুন করেছে। এই নিয়ে স্বার্থের দ্বন্দ্ব চলছে। একের পর এক মেয়েরা বিপদে পরছে। কেউ মারা যাচ্ছে, কেউ রেপ হয়ে আহত হচ্ছে। সবাই দেশ উদ্বিগ্ন।।
কে আসল খুনী? সেটা দেখতে চোখ রাখতে হবে পুরো এপিসোড।
কেনো দেখবেন?
* ধর্মের নামে যদি অধর্ম চলে তাহলে অপরাধ ও অপরাধী চাপা থাকে।।
* সমাজে মিথ্যা ও কুসংস্কার ধারা পরিবর্তন করতে সাহস,বুদ্ধি ও সময় লাগে।
* ভুল যুক্তি দিয়ে বিশ্লেষণ করে মানুষকে ভুল পথে দেখলে সেটার ফল ভালো হয় না।
* অশিক্ষিত মানুষ কিভাবে মানসিকভাবে পাপেট বানানো হয় সেটা দেখানো হয়েছে।
* প্রকৃত সত্য তেতো, মিষ্টি না। এই তেতো সহ্য করতে হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!