*নারী তত্ত্ব*
---*"না জানিয়া হইও না প্রেমে মত্ত"*
দরদী, নারী শুধু ফুল না।
নারী শুধু ভোগের পণ্য না।
নারী হইলো জায়নামাজ।
আমার দ্বীন-দয়াময় কয় - *"নারী জায়নামাজের চেয়েও পবিত্র"*
তাই আগে চরিত্র ঠিক রাখো। নফসটারে কাবু করো। তারপর প্রেমে ডুবো।
*নারী কে?*
নারী সবার মা।
নারী আমার বোন।
নারী তোমার মেয়ে।
নারী হয় স্ত্রী, আবার প্রেমিকের প্রেমিকা।
সাধকের কাছে নারী হইলো সাধনার গুরু।
*কারণ কি জানো?*
*_নারী ছাড়া সৃষ্টি হয় না কিছু।
নারী হতে সৃষ্টির সূচনা শুরু।__
আদম বেহেস্তে একা ছিল। কোন অভাব ছিল না।
তবুও মালিক বললো - "একা থাকা ভালো না"।
তন্দ্রা হতে চেতন হয়ে আদম কার দেখা পাইলো? হাওয়ার।
বেহেস্তে কিসের অভাব ছিল? কিছুরই না।
তবুও আদম কেন হাওয়ার জন্য দেওয়ানা হইলো?
কারণ নারী ছাড়া কামেল হওয়া যায় না।
*নারী কে দিলে ভক্তি, পাইবা মুক্তি।*
নারী হলো আমার সাধনার মূল শক্তি।
সাধক লোকে কয় - *"নারী চিন, নারী ভজ"*
অজ্ঞানীরা নারীকে শুধু ভোগের পণ্য কয়।
তারা জানে না - নারী হইলো এবাদতের বস্তু, ভোজনের নয়।
নারীর কাছে মনি-মুক্তা লুকানো।
নারীর বুকে বেহেস্তের বাগান।
যে নারীকে আঘাত করে, তার সংসারে কোনোদিন সুখ আসে না।
আর যে প্রেমিক হয়ে থাকতে পারে, তার ঘরটাই বেহেস্ত হয়ে যায়।
*যদি মুক্তির চিন্তা করো*
তাহলে আগে ঐ জায়গায় ভক্তি করো।
কারণ সর্ব রূপে, সর্ব নামে নারীই হইলো *"মা"*।
আর *"মা" বেহেস্তের দরজায় রয়।*
বাবাও থাকতে পারে না নারী ছাড়া।
না হলে আমি-তুমি আসলাম কেমনে?
তাই কামের জন্যে বিয়ে করো না অজ্ঞানী।
নারীকে জায়নামাজ হিসাবে ব্যবহার করো।
সিজদা দাও, প্রেম দাও, সম্মান দাও। তা ছাড়া নয়।
*সারকথা একটাই দরদী -*
নারী হচ্ছে প্রেমের গুরু।
নারী হচ্ছে সাধক লোকের সাধনা।
নারীকে চিনতে পারলেই খোদাকে চেনা যায়।
কারণ নারীর ভিতর দিয়েই নূরে মোহাম্মদী দুনিয়ায় আসছে।
__"নারী বিনে পুরুষ অচল,
পুরুষ বিনে নারী অসম্পূর্ণ।
দুইয়ে মিলে এক নূর,
ওইটাই সৃষ্টির আসল সূর।"_* 🕊️
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!