#nospoiler
Noor (2025)
আমি রিভিউ ফরমাল ওয়েতে পরিচালকসহ সকল কিছুর নাম মেনশন করে রচনার মতো লিখি না। সাধারণভাবে শর্ট করে দিলাম।
আমি এটাকে বলবো টিপিক্যাল বাংলা সিনেমার আপগ্রেড ভার্সন। ট্রেলার দেখেই মনে হয়েছিলো, ছেলেটা সাইকো টাইপ হবে। হলোও তাই! ট্রেলার আরেকটু ইম্প্রুভ করা উচিত ছিলো। কারণ ট্রেলার দেখেই সিনেমা গেইস করা যাচ্ছিলো। এবার আসি মূল কথায়।
বাংলা সিনেমায় আগের যেমন প্রেম-প্রেম কাহিনী এসব দেখানো হতো এটাতে একটু ডিফরেন্ট ভাবে দেখানো হয়েছে। এটা দেখার সময় ইন্ডিয়ান বাংলা একটা সিনেমার কথা মনে পরে যায় যেখানে ছেলেটা পাগল হয়ে যায়। কিছুটা কপি ফিল এসেছে এই ব্যাপারে।
সিনেমার সবথেকে খারাপ লেগেছে যেটা, আরেফিন শুভর একসেন্ট! মানে কেনো? এভাবে এই একসেন্ট গুলি মুভি নাটকে ভালো লাগেনা। দেশীয় একসেন্টে কথা বললেও ঐটা সুন্দর ওয়েতে বলা যায় বাট মুভিতে এটা ভালো পাইনি। যদিও বাকিদের ব্যাপারে নরমাল লেগেছে।
ভালো দিক এরব্যাপারে যদি বলি, সিনেমার প্রথম দিকের কেমিস্ট্রি দারুণ লেগেছে। বিশেষ করে গানের সময়কার সিনারিও ভালো লেগেছে। কোনো কৃত্রিমতা ছিলোনা।
সবার অভিনয়ে পরিপক্কতা ছিলো। স্ক্রিপ্ট অ্যাভারেজ, প্রেজেন্টেশন বেটার হয়েছে।
আরেফিন শুভকে নিয়ে আরো রোমান্টিক ধাচের সিনেমা আনা উচিত; ওর(উপ্স ওর না, তাঁর! যারা সিনেমা দেখেছেন তারাই বুঝবেন হাহা) সেই ফেইস আছে।
ইদানীং স্যাড এন্ডিং রাখাটা একটা ট্রেন্ড হয়ে গেছে; নুরেও একই হলো।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!