Sandokan (2025), Country: Italy
Season 01, Episodes 08
এক মালয়েশিয়ান দুর্ধর্ষ জলদস্যুকে নিয়ে ইতালির এই এডভেঞ্চার ড্রামা ও থ্রিলার সিরিজ। জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা আর ব্রিটিশদের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করা জলদস্যুদের মূল কাজ। কুখ্যাত ও বিখ্যাত এই জলদস্যুর নাম সান্দোকান। ব্রিটিশদের আতঙ্ক আর অসহায়দের বন্ধু। সেই সময়ে মালয়েশিয়ার অনেক অংশে ব্রিটিশ উপনিবেশ ছিলো। কোন এক দ্বীপে স্থানীয় মালয় লোকজনদের কৃতদাস হিসেবে ব্যবহার করা হতো এবং মূল্যবান কায়লা খনিতে অমানবিক পরিশ্রম করানো হতো সেই সাথে চলতো নির্যাতন ও হত্যা। খনি দখল করা সান্দোকানের মূল টার্গেট।।
প্রিন্সেস মারিয়ানাকে কৌশলে তার জাহাজে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। মারিয়ানা অবাক এত দিন কার সাথে খাতির করলো। কয়েকদিন আগে ব্রিটিশদের গোলার আঘাতে আসে নৌকায় থাকা অবস্থায় আর আহত হয়ে সমুদ্রে ডুবে যায়। সমুদ্রের তীরে সান্দোকানকে উদ্ধার করে রাজ প্রাসাদে চিকিৎসা দেওয়া হয়। যদিও কেউ সান্দোকানের চেহারা কেউ চিনেনা সবাই শুধু নাম জানে। সান্দোকান অনেকটা ছদ্মবেশে সেখানে থাকতে থাকে। তার টার্গেট গুরুত্বপুর্ন নথি।।
জলদস্যু ওদের সমুদ্রযাত্রা ও ব্রিটিশ বিরোধী টাইপ সিরিজ পছন্দ করলে এটা দেখা যেতে পারে। আট পর্বের এই সিরিজে দেখানো হয়েছে সান্দোকান ও তার দল নিয়ে সমুদ্র যাত্রা, মালয়েশিয়াতে ব্রিটিশ উপনিবেশ মুক্ত করার চেষ্টা, নির্যাতিত ও নিরীহ মানুষদের উদ্ধার করা,প্রিন্সেস মারিয়ানার প্রেমে হাবুডুবু ও ব্রিটিশ পরবারের কালচার দেখানো হয়েছে। তবে ব্রিটিশদের সাথে সান্দোকানের দ্বন্দ্বটা আরো জোরালো ভাবে দেখালে ভালো হতো। সিরিজের প্লট ছিলো মায়েশিয়া ও ব্রুণাই এর আশপাশে। সময় ছিল ১৯০০ শতক।।
ব্রিটিশদের সাথে সান্দাকানের অনেকবার লড়াই হয়। প্রথমদিকে সান্দাকানের অনেক সাথী মারা গেলে অনেকটা এক হয়ে পরে। শেষের দিকে দেখা যায় সান্দাকান অনেক কষ্টে ব্রিটিশদের থেকে উপনিবেশ মুক্ত করে। সিরিজে অনেক ভালো লাগার চরিত্র আছে তবে গল্পের সাথে চরিত্রগুলোর গভীরতা কিছুটা কম ছিলো মানে চরিত্রগুলো মনের ভিতরে তেমন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে নাই। এটা একটু দুর্বল দিক।।
সেই সময়ের মালয়েশিয়ান কালচার ও ড্যান্স গুলো দেখতে ভালোই লাগছিলো। আসলে ভিন্ন কালচার দেখতে ভালোই লাগে। তবে ব্রিটিশদের বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়। বুদ্ধির সাথে বুদ্ধির কূটনৈতিক লড়াই চলছে। মিঃ সান্দাকান বীর যোদ্ধা সেই সাথে বিচক্ষণ ও বুদ্ধিমান। বলা হয় তার মধ্যে বাঘের আত্মা আছে।
ব্রুনিয়ায়ের পাগলা সুলতানের পাগলামি আপনাকে বেশ বিরক্ত করবে। ঘরে চার বউ তারপরেও মারিয়ানাকে চাই। তবে ক্যাপ্টেন জেমস ব্রুক বেশ চতুর ও সাহসী। সান্দাকানের পর তার চরিত্রটি ভালো লাগবে। সেও মারিয়ানাকে পছন্দ করে। এক নায়িকার জন্য দুই নায়িকা। সান্দাকান ও জেমস ব্রুক। এছাড়া সিরিজের অ্যাকশন ভালোই ছিলো।।
সিরিজে দেখার মত দৃশ্য ছিলো সেটা হলো বিশাল অজগর সাপের সাথে ফাইট করা। মিউজিক ও ভিএফএক্স ভালো ছিলো। অজগর সাপকে মারতে পারলে আদিবাসীদের কাছে সান্দাকান প্রমাণ করতে পারবে যে সে তাদের একজন। ক্ষমতা দিয়ে চিরস্থায়ী হওয়া যায় না সেটা ব্রিটিশরা হয়তো পরে বুঝতে পেরেছিলো। সিরিজে বেশ ইমোশনাল ব্যাপার আছে যখন সান্দাকান স্বপ্নে তার বাবার সাথে কথা বলে।।
শেষে ব্রিটিশরা ফিরে চলে হলেও তাদের ফিরে আসার সুযোগ আছে। সান্দাকান আবার সমুদ্রে ফিরে যায়। মুক্ত করার মধ্যে যে আনন্দ আছে সেটা ক্ষমতা নেওয়ার মধ্যে হয়ত নেই। ক্ষমতা আনন্দ দেয় না। স্বাধীনতা আসে আবার চলে যায় তাই তাকে ধরে রাখতে হয়। যোদ্ধাদের তাই ফিরে যেতে হয় নতুন কোন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। স্বাধীনতা মানে শুধুই মুক্ত না,স্বাধীনতা মানে অন্যায় ও নিপরণীকে সৃষ্টি হতে না দেওয়া।।।
সিরিজটি খুব ভালো সেরকম না আবার একেবারে খারাপ না। নব্বই দশকের ছোটবেলার স্মৃতির কিছু ফিলিংস পাওয়া যাবে। সিরিজটা অনেকটা সেরকম।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!