Film: Aaryan (2025)
ধুরন্ধর থ্রিলার রাতসাসানের অভিনেতার সিনেমা আর তামিল থ্রিলার বলে আশার পারদটা উপরে ছিলো। কিন্তু একেবারে হতাশ না হলেও কিছুটা হতাশ হয়েছি বৈকি! থ্রিলার সিনেমায় মেইন প্রোটাগনিস্টকে একটা টুইস্টের মাধ্যমে শেষের দিকে রিভিল করা হয় সচরাচত। কিন্তু আপনি যদি সিনেমার শুরুতেই সিরিয়াল কি*লারকে পরিচয় করিয়ে দেন, সেক্ষেত্রে আপনার মাথা আরো ধারালোভাবে খাটাতে হবে যাতে বাকী গোটা সিনেমায় দর্শক টানটাণ উত্তেজনা অনুভব করে। সেক্ষেত্রে আপনাকে ক্রাইমের মোটিভটাকে একটু চমকপ্রদ করতে হবে। যেমনটা জোসেফ সিনেমায় দেখি, ক্রাইমের ধরণটা খুবই ইউনিক। এই সিনেমায় ক্রাইমের মোটিভ ইউনিক বানাতে গিয়ে খুবই অবাস্তব একটা জিনিস নিয়ে এসেছে। আমার মতে এই মোটিভটা খুবই হাস্যকর। আর তাছাড়া মেইন কি*লারকে শুরুতেই রিভিল করার পর সামনে ঘটনা প্রবাহে বৈচিত্র্য আশা করেছিলাম, সেটা পাই নি। শ্রদ্ধা শ্রীনাথের অভিনয় ভালো লাগলেও বিষ্ণুর অভিনয় খুবই রোবোটিক লেগেছে। সব মিলিয়ে এটা ওয়ান টাইম ওয়াচ মুভি। একদম না দেখলেও বিশেষ ক্ষতি হবে না।
গল্প সংক্ষেপঃ
নয়নার টক শোতে একজন রাজনৈতিক নেতার আসার কথা। কিন্তু সেই নেতা আসেন না। তার পরিবর্তে আসে একজন স্ক্যান্ডালে জড়ানো ফিল্ম হিরো। হঠাৎ অডিয়েন্স রো থেকে একজন সাধারণ মানুষ উঠে আসেন। তিনি স্টেজে উঠেই বলেন এই শোতে আজকে একজন খু*ন হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!