প্রথম পাতাসিনেম্যাটিকএল রেটরাটো দি এলা (২০২২)

সিনেম্যাটিক

এল রেটরাটো দি এলা (২০২২)

এল রেটরাটো দি এলা  (২০২২)

Movie name: El Retrato De Ella (2022)

Country: Chile 

বিজ্ঞাপন

ছবি আঁকা এবং সেই অঙ্কিত ছবির দর্শন ও মনস্তাত্ত্বিক বিষয়গুলো ব্যক্তি জীবনে প্রভাব বিস্তার করা নিয়ে নির্মিত হয়েছে এই আর্ট ড্রামা সিনেমা। ছবি আঁকা নিয়ে মুভি দেখতে ভালোই লাগে। এই টাইপ সিনেমার প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। তাই খুজে খুঁজে দেখি। চিলির এই সিনেমাটাও মোটামুটি ভালো লেগেছে। বিশেষ করে সিনেমার গল্প ভালো আর মূল চরিত্রের মধ্যে অতীতের আবেগ ও বর্তমানের সিদ্ধান্তহীনতা ফুটে উঠেছে।।


* আন্তোনিও মারা যাওয়ার পর মিসেস আনা মানসিক ভাবে অনেকটা দুর্বল হয়ে পরে বিশেষ করে সাইকোলজিক্যাল সমস্যায় পরে যায়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন তার পিছু ছাড়তে চায় না। স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে অনেকটাই একা হয়ে গেলেন। জানা যায়, তার স্বামী আন্তোনিও সুইসাইড করে মারা যায়। অন্তরের ভিতর থেকে আসা চাপ গুলো হয়তো নিতে পারছিলো না।।


মিসেস আনা তার স্বামী আন্তোনিও মৃত্যুর পর তার ওয়ার্কশপ বিক্রি করার সিদ্ধান্ত নেন। তাই ওয়ার্কশপ গোছানোর সময় সেখানে একটি নগ্ন আঁকা ছবি দেখতে পান। ছবিটা দেখার পর আমার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। ছবিটা দেখতে কিছুটা তার মতন মনে হলেও কিন্তু আনা বলে 'এটা তো আমি না'। একজন শিল্পী যখন ছবি আঁকেন তখন তার আত্মার ভিতরে জমে থাকা কথা ও কল্পনার প্রবাহমান চিত্র গুলো তার রং তুলিতে ফুটে উঠে। 


আনা এই ছবিটা নিয়ে একটু মানষিক অস্থিরতার মধ্যে পড়ে যায়। ছবি ও মানসিক অস্থিরতা এটাই হলো সিনেমার মূল কন্সেপ্ট। আনা ভাবতে লাগলো তার স্বামী তাকে কেনো এইভাবে ভাবতো? আনা নিজেকে নিয়ে ভাবতে থাকে, নিজের দেহ, নিজের মন ও কল্পনাগুলো ভাবতে থাকে। সেই আঁকা ছবির সাথে তেমন মিল খুঁজে পায় না। সেই আঁকা ছবির ভাষা ও আনার মানসিক ও শারীরিক ভাষা ভিন্ন।।


আনা মানসিক ভাবে মুক্তি চায়। তার স্বামীর মৃত্যুর শোক তাকে বেশি ব্যাথিত করে নাই কিন্তু বেশ কিছু স্মৃতি থেকে মুক্ত হতে চায়। নতুন জীবনে যেতে চায় যেখানে জীবনের ব্যাখা হবে আগের থেকে ভিন্ন। চলে যায় বহুদূরে। তার বন্ধু গাসপারের কাছে। আপনি যদি স্লো আর্ট ড্রামা পছন্দ করেন তাহলে এটা দেখতে পারেন। তবে আবেগের ভাষা ও গল্প বুঝতে হবে।।


একটা রংতুলি আকা ছবি সাইকোলজিক্যালি কতটা স্ট্রং হতে পারে সেটা সিনেমা দেখলে বুঝতে পারা যাবে।আনার স্বামী এমন একটা আঁকা ছবি, যেটা আনার জীবনে বিশেষ করে আনার মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। ছবিটা একটু বিকৃত মনে হয়েছে। তারা নগ্ন শরীর সেই নগ্ন ছবির সাথে যায় না। নিজের নগ্ন শরীর নিয়ে ভাবতে থাকে। স্বামীর মানসিক আচরণ নিয়ে ভাবতে ভাবতে নিজের সাথে অনেক ঘটনা ঘটে যায়। স্বামী মৃত তাই অনেক প্রশ্নের উত্তর নেই।।


নতুন জীবনের স্বপন দেখলেও পুরোনো আবেগ ও অতীতে তার প্রতি স্বামীর মানসিক আচরণ এর তার পিছু ছাড়ছে না। আনার বন্ধু গাসপার তাকে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করছে। সিনেমাতে অনেক অদ্ভুত দৃশ্য দেখবেন সেগুলো দিয়ে উপমা বুঝানো হয়েছে, দর্শন বুঝানো হয়েছে। শেষের দৃশ্যে দেখানো হয় লেকে আনা ডুবে যায়। গাসপার তাকে উদ্ধার করে। আনা জীবিত নাকি মৃত বুঝা যাচ্ছে না। আবার দেখানো হয় আনা নৌকা করে চলে যাচ্ছে। আনা কিন্তু একটা দুইটা না। অনেকেই ভাববেন আনা পানিতে ডুবে মারা যায় তাই আত্মা হয়ে নৌকা করে যাচ্ছে। ব্যাপার কিন্তু সেটা না।।


আনা আহলে শারীরিক ভাবে মৃত নাকি জীবিত সেটা প্রশ্ন থেকে যায়। দুইটাই ধরা যায়। যদি বলি আনা জীবিত সেটার ও যুক্তি আছে আবার বলি আনা মৃত সেটার যুক্তি আছে।। 


আমি মনে করি আনা মৃত কারণ মাঝে মাঝে মৃত্যু মুক্তি ও সৌন্দর্য আনে।।


০ মন্তব্য · ৩৯ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!