প্রথম পাতাসিনেম্যাটিককানতারা (২০২২)

সিনেম্যাটিক

কানতারা (২০২২)

কানতারা  (২০২২)

Film: Kantara (2022)

আমি ২০২৫ এ রিলিজ পাওয়া কান্তারাঃ লেজেন্ডের ভূয়সী প্রশংসা দেখে ওটা দেখার আগে এই সিনেমাটা দেখার চিন্তা করি। দেখার পর বলতেই হয়, রিশাব শেট্টি জিনিয়াস ক্যাটাগরির মানুষ। যেমন তার পরিচালনা দক্ষতা, তেমন অভিনয়ের ধার! কন্নড় ভাষাভাষীদের মধ্যে এমন একটা ভিন্নরকম প্লট, যেখানে মিথোলোজি, পজেশন মিস্ট্রি, ফোকলোরকে থ্রিলার ও অ্যাকশনের সাথে এমন করে ব্লেন্ড করেছে, টেরিফিক! এতগুলো জিনিস একসাথে ব্লেন্ড করে সুখাদ্য হিসেবে প্রেজেন্ট করা কিন্তু চাট্টিখানি কথা না। কোনটার পরিমাণ একটু এদিক - ওদিক হলেই গার্বেজ হয়ে যেতে পারতো। এখানেই রিশাব শেট্টি পাশ করে গেছেন। যদিও আমার মনে হচ্ছিলো মিথোলজিটাকে আরেকটু ভাংলে ভালো হতো, তারপরে নিরুদ্দেশ হওয়ার ব্যাপারটাও ধোঁয়াশা লেগেছে, তবে আমার মনে হয় কান্তারাঃ আ লেজেন্ডে এই সূতার গিটগুলো খোলা হবে। লোকেশন, সিনেমাটোগ্রাফী, কস্টিউম গল্পের সাথে একদম মানানসই ছিলো। অভিনয়ে অন্যরা ডিসেন্ট থাকলেও রিশাব শেট্টি ছিলো লাইমলাইট স্টিলার। উপভোগ্য সিনেমা।

বিজ্ঞাপন

গল্প সংক্ষেপঃ

ষোড়শ শতকে এক রাজার অনেক ধনসম্পদ থাকলেও তিনি কোথাও সুখ খুঁজে পাচ্ছিলেন না। নিজের একটি সন্তান হবার পরেও তিনি শান্তি পাচ্ছিলেন না। তাই তিনি সুখ-শান্তির খোঁজে বেড়িয়ে পড়েন। চলত চলতে এক জঙ্গলে তিনি এমন এক মূর্তি দেখতে পান, যার কাছে যাওয়া মাত্রই তিনি প্রশান্তি অনুভব করেন। ঠিক সেই সময় তার পেছনে আবির্ভুত হয় কিছু গ্রামবাসী।


০ মন্তব্য · ৩৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!