Movie name : Ema (2019)
County: Chile
** চিলির এই ড্রামা সিনেমা বেশ ভালই লাগলো। সিনেমা দেখলে মনে হবে এটা ড্যান্স ভিত্তিক ছবি কিন্তু ড্যান্স এর মধ্যে লুকিয়ে আছে মানসিক মুক্তি ও আত্মার স্বাধীনতা এবং পুরোনো সিস্টেম থেকে বের হয়ে আসা। জীবন একটাই, তাই জীবনের প্রয়োজনে মনস্তাত্ত্বিক সিদ্ধান্তের কিছু পরিবর্তন নিজের হাত ধরেই হোক। যৌনতা, ব্যক্তি ইচ্ছা, আবেগের স্বাধীনতা ও স্বপ্ন বাস্তবায়ন এই প্রতিটা স্বত্বা গুলোর অবস্থান ভিন্ন কিন্তু এই স্বত্বা গুলোর মধ্যে শেকল থাকাটা ঠিক না।অনেকের সেটা পছন্দ নয়। মিসেস ইমা চায় শেকল ভেঙে দিতে।।
* সিনেমার মধ্যে মিউজিক ও ড্যান্স ভালো ভাবেই রয়েছে। এটা মূলত পারিবারিক ড্রামা,যেখানে মিসেস ইমা ও তার স্বামী গাস্তনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরবর্তী সময়ে তাদের জীবন ও মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব লক্ষণীয়। দুজনে মানসিক ভাবে একটু কষ্টে আছেন।
সিনেমাটি পুরোটাই নারী ব্যক্তি স্বাধীনতা ও সেই সাথে ফ্যমিলি ড্রামা বেসড, তবে মিজিক ও ড্যান্স রয়েছে। স্বাভাবিক সম্পর্ক ও সমকামিতা এই দুটো সম্পর্ক গুরুত্ব পেয়েছে। আত্মা ও মনের অর্গাজম বলে কথা।।
মিসেস ইমা ড্যান্স পারফর্ম করে থাকেন বিশেষ করে ডান্স ক্লাবে গ্রুপ ড্যান্স করেন। তার স্বামী গাস্তন নাচ পরিচালনা করে থাকেন। তাদের মধ্যে ডিভোর্স হওয়ার কারণ দত্তক নেওয়া ছেলে সন্তান পোলোর প্রতি তাদের অবহেলা যদিও দুইজন পাল্টাপাল্টি অভিযোগ করে থাকেন। সিনেমায় দাম্পত্য কলহ, নারীর সিদ্ধান্তের স্বাধীনতা ও পছন্দ মত যৌনতার মুক্তি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে।।
আট নয় বছরের ছেলে পলোর দায়িত্ব নেয় মিসেস ইমা ও মিঃ গাস্তন। গাস্তনের স্পার্মে সমস্যা কারণে সন্তান হয় না। তাই দত্তক নেওয়া। হুট করে আগুনের দুর্ঘটনায় মিসেস ইমার বোন আহত হয় কিন্তু পোলো বেঁচে যায়। তাদের গাফিলতি কারণে সেই পোলো নামের ছেলেটিকে অরফেঞ্জ সংস্থা ফেরত নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই ইমা ও গাস্তনের মধ্যে চলতে থাকে মানসিক দ্বন্দ্ব যেটা বিবাহ বিচ্ছেদে গোড়ায়।।
ইমা তাই নিজের ইমেজ ও মানসিক অবস্থার পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে তার স্বামীর মানসিক অধীনস্থ থেকে মুক্ত হতে চান। যেহেতু তার স্বামী ড্যান্স পরিচালনা করেন তাই ডিভোর্সের পরেও স্বামীর ড্যান্স পরিচালনায় থাকতেন কিন্তু ইমা চায় তার নাচ হবে স্বাধীন তার আত্মার সাথে সম্পর্কিত।।
মিসেস ইমা তার অন্তরে স্বাধীন ভূখন্ড তৈরি করতে চান যেখানে তার মানসিক অর্গাজমের ছড়াছড়ি থাকবে। তার নিজস্ব শান্তময় মানসিক অবস্থান থাকবে। মন ভরে স্বাস নিজস্ব সিদ্ধান্ত থাকবে। নিজের দত্তক নেওয়া ছেলেকে নিজ যোগ্যতায় আবার নিজের কাছে নিয়ে আনতে চাচ্ছেন। নিজের মনকে শান্ত ও কেন্দ্রীভূত করতে গ্রুপ ড্যান্স মনযোগী হচ্ছেন। ভালোই ড্যান্স করেন মিসেস ইমা।
সাদা চুলধারী মিসেস ইমা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করলেও শেষের দিকে মাতৃতের শ্বাধ পেয়েছে। নিজেকে নতুন করে গড়েছে, নতুন করে মানসিকভাবে নিজের পরিবর্তন এনেছে। সব কিছুই করেছে নিজের মনের স্বাধীনতা প্রতিষ্ঠা ও হারানো দত্তক ছেলেকে ফিরিয়ে আনা।।
নারী কেন্দ্রিক ড্রামা।।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!