Movie name: Run Lola Run (1998)
Country : Germany
সময় ও ভাগ্য দুটোই আমাদের জীবনের সাথে সরাসরি জড়িত। সময় ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আমাদের সামনে আসে ও আমাদের জীবনের ধারা পরিবর্তন করে। পরিবর্তনের পর আমরা চিন্তা করি যদি ঐ কাজটা যদি সেইভাবে করতে পারতাম,ঐভাবে করতে পারতাম তাহলে ভালোই হতো। এই ড্রামা থ্রিলার সিনেমাটি সময় নিয়ে যেখানে দেখানো হয় সময় চলে যায়, অনেক ঘটনা ঘটে যায় কিন্তু সময় আবার আগের জায়গায় থেকে করে শুরু হয় মানে রিফোর্ম হয় কিন্তু ঘটনা ভিন্ন হয়।।।
*** বড় করে উদহারন দিচ্ছি ***
মনে করেন,আপনি একটা জরুরী ফোন পেলেন, আপনার পরিবারের কেউ হাসপাতালে, এক লাখ টাকা লাগবে। হতে আধ ঘণ্টা সময় নইলে বাঁচানো যাবে না।
সিদ্ধান্ত নিলেন মিঃ এক্স এর কাছ থেকে টাকা নিবেন কারণ আপনি তার কাছে এক লাখ টাকা পাবেন।।
টাইম ১ :
আপনি দৌড়ে রুম থেকে বের হলেন, সিঁড়ি দিয়ে নামার সময় একটা ছেলের সাথে ধাক্কা খেলেন। উঠে দাঁড়ালেন। দৌড়ে রাস্তায় গেলেন। দৌড়াতে থাকলেন।রাস্তায় এক বৃদ্ধ দাড়িওয়ালা ভিক্ষুক ভিক্ষা চাইলো।আপনি শুনলেন না। দৌড়াতে লাগলেন। একটা উবার বাইক আপনার সামনে পড়লো। আপনার কিছুই হয়নি কিন্তু একটা গাড়ি উবার বাইককে ধাক্কা দিলো। আপনি দৌড়াতে লাগলেন। মিঃ এক্স এর বাসায় এলেন। দরজা খোলা, তাই নক না করে ভিতরে ঢুকলেন। দেখলেন, তিনি খালি গায়ে সাথে তার মহিলা পার্টনার সেও খালি গায়ে। তারা বিছানায়। আপনি আপনার পাওনা টাকা চাইলেন। তিনি রাগ হয়ে গেলেন। বের করে দিলেন আপনাকে। আপনি পাশের স্বর্ণের দোকানে ডাকাতি করলেন। হাসপাতালে যাচ্ছিলেন কিন্তু পুলিশ আপনাকে গুলি করলো। আধ ঘন্টাও শেষ। হাসপাতালে রোগীও অক্কা। আপনি গুলি খাওয়ায় পর ভাবলেন বাঁচাতে পারলাম না।।
টাইম ২ ( যদি এমন হতো) (টাইম আবার শুরু)
আপনি দৌড়ে রুম থেকে বের হলেন, সিঁড়ি দিয়ে নামার সময় একটা ছেলের পাশ দিয়ে গেলেন। দৌড়ে রাস্তায় গেলেন। দৌড়াতে থাকলেন। রাস্তায় এক মধ্যবয়সী চাপ দাড়িওয়ালা ভিক্ষুক ভিক্ষা চাইলো। আপনি বিরক্ত হলেন। আবার দৌড়াতে লাগলেন। আপনার পিছনে একটা উবার বাইক পরে গেলো। একটা গাড়ি উবার বাইকের পাশ দিয়ে গেলো। আপনি দৌড়াতে লাগলেন। মিঃ এক্স এর বাসায় এলেন। দরজা খোলা, তাই নক না করে ভিতরে ঢুকলেন। দেখলেন, তিনি ড্রেস পড়ছেন তার মহিলা পার্টনার এর ড্রেস পরা শেষ। লিপিস্টিক দিচ্ছেন। আপনি আপনার পাওনা টাকা চাইলেন। তিনি হাসলেন। অর্ধেক মানে পঞ্চাশ দিলেন। আপনি রাগ করে বের হয়ে গেলেন , দৌড়াতে লাগলেন। পাশের স্বর্ণের দোকানের সামনে হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দৌড়াতে লাগলেন। হাসপাতালে গেলেন। ডাক্তারকে বললেন, বাকিটা পরে দিবো। কিন্তু শুনলেন না। আপনি ডাক্তারের নাকে ঘুষি দিলেন। ডাক্তার আপনাকে পুলিশে দিলো। আধ ঘন্টাও শেষ। হাসপাতালে আপনার রোগী অক্কা। আপনি আপসেট। ভাবলেন বাঁচাতে পারলাম না।।
টাইম ৩ ( যদি এমন হতো) (টাইম আবার শুরু)
আপনি দৌড়ে রুম থেকে বের হলেন, সিঁড়ি দিয়ে নামার সময় দেখলেন একটা ছেলে সিঁড়িতে বসে আছে। তার উপর দিয়ে লাফ দিয়ে গেলেন। ছেলেটি হা করে তাকিয়ে রইলো। দৌড়ে রাস্তায় গেলেন। দৌড়াতে থাকলেন। রাস্তায় এক পিচ্চি ভিক্ষুক ভিক্ষা চাইলো। আপনি হাসলেন। আবার দৌড়াতে লাগলেন। আপনার পিছনে একটা উবার বাইক আপনার সামনে দিয়ে গেলো। একটা গাড়ি রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে। গাড়িটি নষ্ট। আপনি দৌড়াতে লাগলেন। মিঃ এক্স এর বাসায় এলেন। দরজা খোলা , তাই নক না করে ভিতরে ঢুকলেন। দেখলেন বাসায় কেউ নেই। বিছানায় ব্রা ও আন্ডারওয়্যার। বের হয়ে গেলেন। দৌড়ে বারে গেলেন। দ্রুত ক্যাসিনো জুয়া খেলে টাকা জিতলেন। আপনি টাকা নিয়ে দৌড় দিলেন। পাশের স্বর্ণের দোকানটি বন্ধ। দৌড়াতে লাগলেন। হাসপাতালে গেলেন। ডাক্তারকে বললেন, এই যে টাকা। আধ ঘন্টাও শেষ। অপারেশন সাকসেসফুল। হাসপাতালে আপনার রোগী ফক্কা। বেঁচে গেলো। আপনি তার পাশে বসে আছেন।।
কোন ঘটনাটা আপনি সিলেক্ট করবেন? আমি দুই নম্বর সিলেক্ট করবো। কারণ বাধা বিপত্তি থেকেই শিখতে হয়,এগিয়ে যেতে হয়।।
জীবনে সফলতা, ব্যর্থতা, ভালো ও মন্দ সময় আসবেই। এটাই উদহারন দিয়ে বুঝালাম। সিনেমায় সেটাই বুঝাইছে।এই ড্রামা সিনেমার ঘটনা অনেকটা এই রকম। টাইম ও টাইম ফ্যাক্ট।।
আমার উদহারন শেষ...........
🟣 এখন সিনেমার মূল ঘটনায় আসি 🟣
সিনেমার মূল চরিত্র ইন্সুরেন্স কোম্পানির মালিকের নেয় লোলা ও তার প্রেমিক ক্রিমিনাল ন্যানি।
টাইম ১ :
হাতে মাত্র বিশ মিনিট। ন্যানি বিপদে পড়ছে তাই টাকা লাগবে কারণ ন্যানি টাকা হারিয়ে ফেলেছে। লোলা দৌড়তে লাগলো। শুধুই দৌড়াতে লাগলো। লোলা টাকা যোগাড় করতে পারে না। ন্যানি সুপার শপে ডাকাতি করে। লোলা ডাকাতিতে সাহায্য করে কিন্তু পুলিশ লোলাকে গুলি করে।
টাইম ২ : (আবার নতুন করে সময় শুরু)
হাতে মাত্র বিশ মিনিট। ন্যানি বিপদে পড়ছে তাই টাকা লাগবে কারণ ন্যানি টাকা হারিয়ে ফেলেছে। লোলা দৌড়তে লাগলো। শুধুই দৌড়াতে লাগলো।নিজের বাবাকে ব্লাকমেইল করে লোলা টাকা যোগাড় করে। ন্যানি সুপার শপে সামনে দাড়িয়ে। হাতে পিস্তল। লোলা দৌড়াতে দৌড়াতে টাকা নিয়ে এলো। ন্যানি কাছে আসতেই তাকে একটা ট্রাক তাকে চাপা দিলো। লোলা চিৎকার দিলো।
টাইম ৩ : (আবার নতুন করে সময় শুরু)
হাতে মাত্র বিশ মিনিট। ন্যানি বিপদে পড়ছে তাই টাকা লাগবে কারণ ন্যানি টাকা হারিয়ে ফেলেছে। লোলা দৌড়তে লাগলো। শুধুই দৌড়াতে লাগলো। নিজের বাবা টাকা দিলো না। তাই জুয়া খেলে টাকা জিতলো। এদিকে ন্যানি তার হারানো টাকা ফিরে পেলো। লোলা দৌড়ে টাকা নিয়ে এলো। দুজনের হাতে এখন টাকা। দুজন হাসতে হাসতে চলে গেলো।।
সময় এগিয়ে যায়। আবার সময় আগের জায়গায় ফিরে আসে। আবার এগিয়ে যায় আবার আগের জায়গায়।ফিরে আসে। সময় বড় অদ্ভুত।।
সিনেমাটি দেখুন। তাহলে বুঝবেন।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!