TV Series: Taskaree: The Smuggler's Web (2026)
নিতেশ তিওয়ারীর জিনিস সাধারণত ভালো হয়, এই টিভি সিরিজ ও তার ব্যতিক্রম নয়। এয়ায়রপোর্টের কাস্টমস এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন অপকর্মকে তুলে ধরা হয়েছে। ইমরান হাশমীকে আমরা "চুম্বন দেবতা" আখ্যা দিয়ে এসেছি। কিন্তু এই নামের চেয়েও এই লোক যে কি ভয়ঙ্কর লেভেলের অভিনেতা, তার আরেকটা প্রমাণ এই সিরিজে পাওয়া যায়। জয়া আফরোজ দেখতে যেমন সুন্দরী, অভিনয় ও চমৎকার। এছাড়া বাকিরাও ঠিকঠাক ছিলেন। ক্লাইম্যাক্সের টুইস্টটা মোটামুটি প্রেডিক্টেবল ছিলো। এঞ্জয়াবল শো।
গল্প সংক্ষেপঃ
মুম্বাই এয়ারপোর্টের কাস্টমসে স্মাগলিং রোধ করার জন্য স্পেশাল অফিসার প্রকাশ কুমারকে নিয়োগ দেওয়া হয়। প্রকাশ কুমার আরো ৩ জন সৎ অফিসারকে নিয়োগ দেন, অর্জুন মীনা, মিতালি কামাথ ও রবীন্দর গুজ্জার। এরা মিলেই কাস্টমসের অপরাধ প্রতিহত করার চেষ্টা করেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!