Movie name: Ballon (2018)
Country: Germany
"" একটি বেলুন ও আর অনেক গুলো জীবন ""
সিনেমাটি হিস্টরিকাল ও পলিটিক্যাল ড্রামা ও সফট থ্রিলার জনারে নির্মিত হয়েছে। এক ভাষা,এক সংস্কৃতি কিন্তু মাঝখানে বিশাল রাজনৈতিক দেয়াল যেটা বার্লিন ওয়াল নামে পরিচিত। দেয়ালের এক পাশে পশ্চিম জার্মানী ও আরেক পাশে পূর্ব জার্মানী। একটা সময় জার্মানী দুই ভাগে বিভক্ত ছিলো। দুই দেশের নাগরিকদের মানবিক ও রাজনৈতিক অধিকার ছিলো সম্পূর্ণ ভিন্ন। পূর্বের অনেক মানুষ প্রায়ই পশ্চিমে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো। কত শত নারী পুরুষ ও শিশুর জীবন চলে গিয়েছে তার কোন হিসাব নেই। অবৈধ পথে গেলেই মৃত্যু নিশ্চিত।।
🍊 কেনো পূর্ব জার্মানীর মানুষ, পশ্চিম জার্মানীতে যেতে চেতো??
** পূর্ব জার্মানিতে জনগণের ব্যক্তি ও বাক স্বাধীনতা ছিলো না।।
** জনগণের উপর এক ধরনের নজরদারি চলতে থাকতো।।
** মিলিটারি ও পুলিশ দিয়ে জনগণকে চাপে রাখা হতো। জনগণের ভবিষ্যত নির্ভর করতো সরকারের উপর।।
মৌলিক অধিকার ও ভালো জীবনের আশায় অনেকেই অবৈধ পথে পশ্চিমে যেতে বাধ্য হতো। এদিকে স্ট্রেলজিক ও ওয়েতজেল পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিম জার্মানী যাওয়ার চেষ্টা করছে। এটা পরের ঘটনা।
প্রথম ঘটনা বলি, স্ট্রেলজিক পরিবার বেলুনে চরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও যান্ত্রিক ত্রুটির কারণে একটুর জন্য পশ্চিমে যেতে পারেনি। বেলুন নিচে পরে যায়। পুলিশের চোখ এড়িয়ে কোনক্রমে বাসায় পালিয়ে আসে।।
🟣 বেলুন দিয়েই কি পালাতে হবে??
** পূর্ব থেকে পশ্চিমে যেতে হলে স্থল পথ বন্ধ। বিশাল দেয়াল আর সীমান্তরক্ষীদের কড়া পাহারা। দেখা মাত্রই গুলি।।
** আকাশ পথ বন্ধ। সেই সাথে রাডার সিস্টেম চালু। প্লেন যাবে না।
তাই বেলুনে করে পালানো একটু সুবিধা। রাডারে ধরা পড়ে না। শব্দ হয় না।।
পূর্ব জার্মানীর প্রশাসনের এমনেতেই মাথা গরম। বনের ভিতরে মাটিতে বেলুন দেখে তারা মনে করছে পশ্চিমের ষড়যন্ত্র। কঠিন তদন্ত চলছে। গোয়েন্দারা নজরদারি চালাচ্ছে। খুব টেনশনে আছে স্ট্রেলজিক পরিবার। ধরা পরলেই বিপদ। হিস্টরিকাল ও পলিটিক্যাল ড্রামা যাদের পছন্দ তারা এই সিনেমা দেখতে পারেন। স্বাধীনতার তৃষ্ণা কতটা ভয়াবহ সেটা এই সিনেমা না দেখেলে বুঝতে পারা যাবে না।।
সিনেমাটি ১৯৭৯ সালের প্লটে নির্মিত। সেই সময়ের পূর্ব জার্মানীর রাজনৈতিক ও সামাজিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। কত কষ্টে থাকলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অন্য দেশে চলে যায়। পশ্চিম জার্মানীরা আবার ভালো। তাদের আছে, বাক বা মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।
🍏 সিনেমার কিছু দৃশ্য বেশ আবেগময় ছিলো। পানির তৃষ্ণার চেয়ে স্বাধীনতার তৃষ্ণা আরো বেশি মারাত্মক। পানির অভাবে আপনি মারা যাবেন কিন্তু স্বাধীনতার অভাবে আপনি বেঁচে থেকেও মৃত।।
স্ট্রেলজিক পরিবারে চারজন প্রথমবার বেলুনে করে যেতে সফল হয়নি কিন্তু তারা আবারো চেষ্টা করছে। তাদের সাথে এবার আছে ওয়েতজেল পরিবার। মোট আটজন মিলে বেলুনে পালাবে। এদিকে সরকার ও আইডিয়া করেছে দ্বিতীয়বার চেষ্টা আসতে পারে। পুরো শহর রেড এলার্ট। জায়গায় জায়গায় তল্লাশি চলছে।
⭐ রাতের নীরব আকাশ হঠাৎ উত্তপ্ত। আকাশের এক পাশে বিশাল রঙিন বেলুন আর অন্য পাশে দুইটা হেলিকপ্টার।।
কি হতে যাচ্ছে ? তারা কি পালাতে পারবে? পশ্চিম জার্মানী যেতে পারবে???
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!