প্রথম পাতাসিনেম্যাটিকধুরন্ধর (২০২৫)

সিনেম্যাটিক

ধুরন্ধর (২০২৫)

ধুরন্ধর   (২০২৫)

Film: Dhurandhar (2025)

এখনকার সময়ে বলিউডে সিনেমার প্রযোজকের নামে জ্যোতি দেশপান্ডে নামটা থাকলেই সিনেমা সুপার হিট ধরে নেওয়া যায়। তবে এই সিনেমা শেষ করার পর বলা যায় এই সিনেমার হাইপ একদম যথার্থ। রানভীর সিং যে অভিন্য করতে পারেন, সেটা মানুষজন ভুলে গিয়েছিলো। এই সিনেমার মাধ্যমে তিনি সেটা আবার মনে করিয়ে দিলেন। সবচেয়ে বড় ব্যাপার, টিপিক্যাল ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে সিনেমাটা বানানো হলেও এখানে ঢালাওভাবে ভারতকে সুবিশাল দেখানো হয় নি। বরং গোটা সিনেমায় ভারতের থেকে পাকিস্তানের প্রাধান্যই বেশি ছিলো। পরিচালক কোন তাড়াহুড়ো করেন নি। তিনি গল্পটা গুছিয়ে লিখে ধীরস্থিরভাবেই সেটাকে উপস্থাপন করেছেন। গল্পটাকে সময় নিয়ে বড় হতে দিয়েছেন। যেখানে অ্যাকশন দরকার, সেখানে সেটা দিয়েছেন। কয়েক জায়গায় ভারতের দাসত্ব, চাটুকার স্বভাবটাকেও হাইলাইট করেছেন। সম্ভবত এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে রাহুল গান্ধীর (আমি জানি না ইনি আসলেই সেই রাহুল গান্ধী কিনা) থাকাটা একটা কারণ হতে পারে। সিনেমার মূল পয়েন্ট সিনেমার গল্প। গতানুতিক দেশপ্রেমের গল্প না বলে পরিচালক একটা ধুরন্ধর এস্পিওনাজ টাইপের গল্প বলেছেন। সেই সাথে সিনেমাটোগ্রাফী, বিজিএম ছিলো টপ নচড। অভিনয়ে রানভীর সিং দূর্দান্ত থাকলেও তাকে ছাড়িয়ে গেছেন অক্ষয় খান্না। এই লোক কলাগাছের মতো দাঁড়িয়ে থাকলেও তাঁর চোখ ২টা অভিনয় করে আসবে। মূখ্য চরিত্রে থাকা রানভীরকে ওভার শ্যাডো করে দিয়েছেন। সঞ্জয় দত্ত দাড়ি গোফের আড়ালে এখনকার টিপিক্যাল ব্যাডঅ্যাস ছিলেন, আলাদা বিশেষ কিছু না। তবে অর্জুন রামপাল স্যাভেজ আইএসআই অফিসার এবং আর মাধবন সিরিয়াস আইবি চীফ হিসেবে অন পয়েন্ট ছিলেন। এই সিনেমার একমাত্র বেখাপ্পা কাস্টিং হলো সারা অর্জুন। আমি জানি না এই বাচ্চা মেয়েকে কোন হিসেবে রানভীরের সাথে কাস্ট করা হলো। এই সিনেমায় অভিনেত্রীর চরিত্রে যথেষ্ট ডেপথ ছিলো, সেই জায়গায় সারা অর্জুনকে নিতে পারছিলাম না। এছাড়া বাকি সবার কাস্টিং ঠিকঠাক ছিলো। আর ক্লাইম্যাক্সে টুইস্টটার জন্য প্রস্তুত ছিলাম না। দ্বিতীয় পর্বের অপেক্ষায় এখন।

বিজ্ঞাপন

গল্প সংক্ষেপঃ

পাকিস্তানের বারংবার ভারতের উপর আক্রমণের পর ভারত সরকার দিশেহারা বোধ করে। আইবি চীফ একটা প্ল্যান নিয়ে আসেন। শুরুতে সেই প্ল্যান হালে পানি না পেলেও কর্তাব্যক্তিরা একসময় সেই প্ল্যানের গুরুত্ব


অনুধাবন করেন। সেই প্ল্যানের নাম ধুরন্ধর।


০ মন্তব্য · ৪৯ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!