Film: The Northman (2022)
সিনেমার নাম হওয়া উচিত ছিলো পিতা হ*ত্যার প্রতিশোধ। সিনেমাটা দেখতে বসেছিলাম পরিচাল্কের নামে রবার্ট এগারস এর নাম দেখে। কাহিনী খুব ভিন্ন কিছু না, মুখ্য ভূমিকায় আলেক্সান্ডার স্কার্সগার্ডকে কেনো যেনো নিতে পারছিলাম না। এই জায়গায় হেনরী ক্যাভিল বা চার্লি হ্যানাম হলে জমতো। যদিও চার্লির এর আগে সিমিলার একটা সিনেমা ছিলো কিং আর্থার নামে। আনিয়া টেলর জয়কে আমার খুব বিরক্ত লাগে। ওকে ফিউরিওসা সিনেমায় ও ভালো লাগে নাই, এখানেও লাগে নাই। কিন্তু মেয়েটা কিভাবে যেনো সিরিয়াস ফিল্মে কাস্ট হয়ে যায়। নিকোল কিডম্যানকেও খুব বেশি গুরুত্ব দেওয়া হয় নাই। তবে সিনেমার মূল আকর্ষণ ছিলো সিনেমার সিনেমাটোগ্রাফী, বিজিএম, অ্যাকশন। এই ব্যাপারগুলো ভালো লেগেছে। ওয়ান টাইম ওয়াচেবল মুভি।
গল্প সংক্ষেপঃ
কিং অরভান্ডিলের ভাই খু*ন করে অরভান্ডিলকে এবং এর সাথে অরভান্ডিলের ছেলে অ্যামলেথকেও মারতে চায়। কিন্তু কোন ভাবে পালিয়ে বাঁচে অ্যামলেথ। এবং প্রতিজ্ঞা নেয় বাবার হ*ত্যার বদলা নিবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!