প্রথম পাতাসিনেম্যাটিকস্পার্টাকাস হাউস অফ অসুর (২০২৬)

সিনেম্যাটিক

স্পার্টাকাস হাউস অফ অসুর (২০২৬)

স্পার্টাকাস হাউস অফ অসুর  (২০২৬)

Spartacus House of Ashur (2026)

Season 01, Episode 09

বিজ্ঞাপন


"What if" এই কন্সেপ্ট দিয়ে যে কোন সমাপ্ত গল্পকে আবার নতুন করে ফিরিয়ে আনা পসিবল। মনে করুন একটি গল্পের মধ্যে খল চরিত্র মারা গেলো আর মূল নায়ক জীবিত থাকলো কিন্তু গল্পটাকে যদি কল্পনায় পরিবর্তন করে দেই তাহলে কেমন হয়? মূল নায়ক মারা গেলো আর খল চরিত্র বেঁচে থাকত তখন ক্ষমতার মসনদ কেমন হতো ? অবশ্যই ভিন্ন হতো। এখানে ঠিক তাই। যদি এমন হতো?


স্পার্টাকাস তো মারা যায় আর সিরিজও শেষ হয়ে যায়। অসুর তো তার আগেই নেভিয়ার সাথে ফাইট প্রতিহিংসার করতে করতে অক্কা পেয়ে যায়। একসময় ব্রাদারহুড সদস্য ও যোদ্ধা হয়ে গেলো সুবিধাবাদী।


স্পার্টাকাস নতুন করে সৃষ্টি করা অপশন নেই কিন্তু গল্পকে ঘুরিয়ে what if কন্সেপ্ট দিয়ে স্পার্টাকাস গল্প ভুলে যাওয়া সবাইকে পুনরায় মনে করিয়ে দিবে। 


অসুর নামে একজন গ্লাডিয়েটর যে কিনা হাউস অব বাটিতিয়াস আস্থাভাজন ছিলো। অত বড় যোদ্ধা না হলেও কুট ও হিটলারি বুদ্ধি খুব ভালোই ছিলো। স্পার্টাকাস গল্পে আমরা দেখতে পাই স্পার্টাকাসকে পেছন থেকে বল্লম মারা হয়। 


what if কন্সেপ্ট এ সময় আগের জায়গায় ফিরে আসে কিন্তু পরিস্থিতি ভিন্ন হয়। অসুর বল্লম ছুঁড়ে দেয় স্পার্টাকাসকে মারা যায়। হয়ত রোমান রাজ পরিবার অসুরকে সাপোর্ট করে। অসুর হয়ে যায় কাপুয়ার মালিক।।


রাজনৈতিক স্বার্থ অবশ্যই আছে। রোমান রাজ পরিবার নিজদের স্বার্থে অসুরকে সমর্থন করে। অসুর আগের চেয়ে বেশ ধূর্ত। আগের মতন তরোয়ালের ঝলকানি চলছে। পুরুষ দাসদের যোদ্ধা বা গ্লাডিয়েটর বানানো প্রচেষ্টা। যুদ্ধের প্র্যাকটিস চলছে। নতুন নতুন গ্লাডিয়েটর উঠে আসছে। হুট করে আবির্ভাব হয় এক মহিলা যোদ্ধা যার নাম আকিলিয়া। বলা হয় মৃত্যুর দেবী।।


ভালোই লাগলো সিরিজটা দেখে। বেশ ভায়োলেন্স আর প্রচুর সেক্সুয়ালিটিতে ভরপুর। গল্প ভালো তবে স্পার্টাকাস মৃত এটাই খারাপ লাগে। অসুরকে খল নায়ক বলা যায়। একজন খল নায়কের গল্প ফুটে উঠেছে। ভাগ্য ও সুযোগের সৎ ব্যাবহার এবং তার রাজনৈতিক চাল প্রয়োগ দেখার মতন ছিলো। রোমান রাজাদের স্বার্থপরতা ছিলো। অসুরকে খুব একটা পছন্দ না করলেও তাকে গলার কাটা হিসেবে ট্রিট করতো। অসুর নিজেকে বেস্ট ও বিশ্বস্ত প্রমাণে ব্যস্ত।।


ক্ষমতা,হিংসা ও প্রতিযোগিতার রাজনীতি প্রাধান্য পেয়েছে। বুদ্ধিমত্তা কম থাকলে এখানে বিপদ। তবে অসুরের বুদ্ধি রয়েছে। শেষের দৃশ্য বলে দেয় দ্বিতীয় সিজন আসছে। যারা অসুরকে ছোট চোখে দেখতো তাদের ধারণা পরিবর্তন হবে। অসুর নিজেকে আরও ভেঙেচুরে গড়ে তুলছে। অসুর চায় ইতিহাস করতে।।


তবে অসুর সিরিজে মহিলা গ্লাডিয়েটর হয়ত প্রথম কারণ আগে যখন খেলা হতো তখন শুধু পুরুষরাই খেলতো। অসুর অখিলিয়াকে এনে খেলার প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে। আকিলিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধীরে ধীরে আকিলিয়া হয় উঠে বড় মাপের যোদ্ধা আর চ্যাম্পিয়ন। নারী শক্তিকে জাগ্রত করা হয়েছে। এই আকিলিয়া এখন অসুরের একমাত্র হাতিয়ার।।


ক্ষমতার রং বদলে যায় এটাই স্বাভাবিক। রোমান রাজনীতিতে তোরওয়ালের শক্তি যতটা প্রয়োজন কঠিন বুদ্ধিমত্তাও প্রয়োজন। টিকে থাকার লড়াইয়ে চিকন বুদ্ধি সবচেয়ে বড় হাতিয়ার।।


স্পার্টাকাস ও রোমান কালচার ভিত্তিক ড্রামা অ্যাকশন যাদের পছন্দ তাদের জন্য এই ওয়েব সিরিজ।।


Wait for season 2


০ মন্তব্য · ৫৩ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!