প্রথম পাতা › গল্প ও উপন্যাস › ইয়া রব!

গল্প ও উপন্যাস

ইয়া রব!

বিজ্ঞাপন
ইয়া রব!

চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহর রহমত উথলে ওঠে!

বাগদাদের এক অন্ধ রুটি বিক্রেতা ছিলেন। তার বানানো রুটিগুলো ছিল যেমন গরম, তেমনি সুস্বাদু। দূর-দূরান্ত থেকে মানুষ তার কাছে রুটি কিনতে আসতো।

বিজ্ঞাপন

মাঝেমধ্যেই কিছু মানুষ রুটি কিনে তাকে দাম হিসেবে 'অচল পয়সা' ধরিয়ে দিত। রুটি বিক্রেতা হাতে নিলেই বুঝতে পারতেন যে এগুলো আসল টাকা নয়।

কিন্তু তিনি কী করতেন জানেন?

তিনি কখনো কাউকে ডেকে বলতেন না, "ভাই, আপনি তো আমাকে নকল টাকা দিয়েছেন!" বা কাউকে অপমান করে তাড়িয়েও দিতেন না।

বরং তিনি চুপচাপ, হাসিমুখে ওই অচল টাকাগুলোই নিজের ক্যাশবাক্সে রেখে দিতেন।

এভাবে দিন কাটতে কাটতে একসময় লোকটির মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তখন তিনি আল্লাহর কাছে দু'হাত তুলে চমৎকার এক দোয়া করলেন।

তিনি বললেন,

"ইয়া রব! আপনি তো খুব ভালো করেই জানেন, আপনার কিছু বান্দা আমাকে দিনের পর দিন অচল আর নকল টাকা দিয়েছে। কিন্তু আমি তাদের কাউকে অপমান করিনি, বরং হাসিমুখে সবাইকে আমার সবচেয়ে ভালো আর গরম রুটিটাই দিয়েছি।

হে আমার রব! আজ আমি আপনার কাছে আমার 'অচল আর ভুলে ভরা' ইবাদতগুলো নিয়ে হাজির হয়েছি। আমার নামাজ, আমার রোজা - কোনোটাই নিখুঁত নয়।

আমি যেমন অচল টাকা পেয়েও আপনার বান্দাদের দোষ ঢেকে রেখেছি এবং তাদের মাফ করে দিয়েছি... দয়া করে আজ আপনিও আমার এই অচল ইবাদতগুলো কবুল করে আমাকে মাফ করে দিন!"

পরবর্তীতে এক বুযুর্গ ওই রুটি বিক্রেতাকে স্বপ্নে দেখেন। তিনি অবাক হয়ে দেখলেন, লোকটি জান্নাতের অনেক উঁচু মর্যাদায় শান্তিতে আছেন! 

সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমনই দয়া ও ক্ষমার আচরণ করেছেন, যেমনটি তিনি আল্লাহর সৃষ্টির সাথে করেছিলেন।

আল্লাহ তাআলা আমাদের ভুলে ভরা অচল আমলগুলো কবুল করে নিন।আমিন

০ মন্তব্য · ৫৪ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!