প্রথম পাতাসিনেম্যাটিকফিউনারেল ফর এ ডগ (২০২২)

সিনেম্যাটিক

ফিউনারেল ফর এ ডগ (২০২২)

ফিউনারেল ফর এ ডগ (২০২২)

Funarel For A Dog (2022), Country: Germany

Season 01 Episodes 08

বিজ্ঞাপন

দুই আর দুই এ চার হয় সেটা জানি। দুই আর দুই যোগ করলেও চার হবে আবার গুণ করলেও চার হবে। যোগ করলে যোগের চিহ্ন প্রয়োগ করতে হবে আবার গুণ করলে গুণের চিহ্ন প্রয়োগ করতে হবে কিন্তু রেজাল্ট তো একেই আসবে। নতুন নতুন মুখোশ দিয়ে অন্তরে গভীর ছদ্মবেশে সৃষ্টি আবার প্রয়োজনে নিজের নতুন বাহ্যিক পরিচয় তৈরি করা হলো কিন্তু শরীর ও মনে যদি সেই পূরনো সফট কর্নার ঘুরপাক করতে থাকে তাহলে অন্তরের আবেগের পরিবর্তন কি পুরোপুরি হবে? হয়ত হবে না। আত্মপরিচয় পরিবর্তন হয় কিন্তু অতীত ও স্মৃতি অপরিবর্তনশীল থাকে।।


আসলেই কি পরিচয় পরিবর্তন করে নাকি পুরোটাই কল্পনা নাকি অন্তরে মুখোশ পরিবর্তন করে?


দেখার মতন জার্মান ড্রামা ওয়েব সিরিজ। আট পর্বের এই সিরিজে সম্পর্ক ও আত্মপরিচয়ের পরিবর্তন দেখানো হয়েছে। সময়ের সাথে সাথে ব্যক্তিগত আবেগ ও চিন্তাধারার পরিবর্তন সাইকোলজিক্যাল ড্রামার মাধ্যমে উপস্থাপিত হয়েছে। অতীতের স্মৃতিগুলোতে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অতীত মুছে ফেলা যাবে না, কিন্তু কিছু কিছু স্মৃতি মনে আসতে বাধা দেওয়া যেতে পারে।।


টুইন টাওয়ারে হামলার পর থেকে বিশেষ ফেলিক্স মেন্টালি অসুস্থ হয়ে যায়। কেনো যেনো নিজেকে হারিয়ে ফেলতে চায়। এদিকে ড্যানিয়েল ফেলিক্সকে নিয়ে ভাবতে ভাবতে নিজেই ফেলিক্সর ছায়ায় হারিয়ে যায়।


মার্ক ও মিস টুলি তাদের অতীতকে সংযত করেছে। দুইজনের মধ্যে ট্রমা রয়েছে। অতীতের কিছু ঘটনা ও ফেলিক্সের জীবিত ও মৃত্যু ড্যানিয়েল ইতালিতে আসে আর লেখক মার্ক ও ফেলিক্স নিয়ে প্রতিবেদন করতে চান। 


ড্যানিয়েল ফেলিক্সকে নিয়ে ভাবতে তার মত আচরন করতে শুরু করে। ফেলিক্স জীবিত নাকি মৃত সেটাই রহস্যময়। সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আপনি যখন গভীর ভাবে কাউকে চিন্তা করবেন তখন ধীরে ধীরে আপনার মধ্যেও আচরণগত পরিবর্তন আসবে। আপনি তার মতন হয়ে যাবেন।।


সিরিজের মূল চারটা চরিত্রের মধ্যে রয়েছে মার্ক, মিস টুলি ও ফেলিক্স। পরবর্তীতে ড্যানিয়েল। কলম্বিয়াতে তিনজনের পরিচয় আর সেখান থেকে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম। মনে হতে পরে ট্রায়াঙ্গেল লাভ কিন্তু সেটা নয়। প্রেম থাকলেও সেটা তাদের মনের আকাঙ্ক্ষার খেলা হতে পরে। তবে তারা ভালো বন্ধু। ঘুরতে যাওয়া থেকে সেক্স তিন জন ছাড়া হয়ই না। সব কিছুর মধ্যেই ছিলো নিস্বার্থ আত্মার আনন্দ।।


একদিন এক আকষ্মিক দুর্ঘটনা নিজেদের অন্তরের এমন ছন্দপতন ঘটায় যা তাদের আলাদা করে দেয়। কলঙ্ক এড়াতে নতুন ভবিষ্যত ও নতুন করে নিজেদের পরিচয় সৃষ্টি করে। কলম্বিয়ায় থেকে মার্ক ও টুলি ইতালি চলে আসে।


 টুলি ও মার্ক ইতালিতেই থাকছে। দুজনের মধ্যে সম্পর্ক বেশ দুরত্ব। দুজনই মুক্তি চায়। ড্যানিয়েল প্রতিবেদন করতে এসে তাদের সাথে অস্বাভাবিক ভাবে জড়িয়ে যায়।।


ইতালিতে নতুন করে পরিচয় দিয়ে তারা বুঝাতে চায় নতুন পরিবেশে ও নতুন জীবনে অতীত ভুলে থাকা যায় কিন্তু অতীত একটা ক্ষত, সেটা থেকে কিছুটা ব্যাথা ও আবেগ তো আসবেই। চাপা আবেগ মতন, যতই আটকাবেন না কেনো অল্প হলেও আসবে।।


টুলি ও মার্ক ভিন্ন নতুন করে মুখোশ পরলেও পুরোনো আবেগগুলো ব্রেইনের ভিতরে অর্থাৎ অন্তরে বিচ্ছিন্ন হয় নি। ব্রেইন তো ব্রেইন নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয় না। অনেক সময় মনে হবে ড্যানিয়েল হয়ত ফেলিক্স এর ছায়ায় আশ্রয় নিয়েছে। ফেলিক্সের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে ।।


মনে করুন, আপনার সাথে একটা মেয়ের সম্পর্ক অনেকদিনের কিন্তু হুট করে মেয়েটির সাথে ঝামেলা হলো। দুইজন অতীত ভুলে গিয়ে আলাদা হয়ে গেলেন এবং নিজের মেন্টালিটি পরিবর্তন করলেন আবার নতুন করে সম্পর্ক করলেন কিন্তু অতীত চাপা থাকলেও চোখের ভাষায় অনেক সময় ফুটে উঠে। অতীত পিছু ছাড়ে না।।


ইতালিতে আসার পর তারা নিজদের সংযত করেছে। নতুন করে বন্ধুত্ব হয়েছে। ড্যানিয়েল তার প্রতিবেদন নিয়ে কাজ করছে। মার্ক বিখ্যাত লেখক। মূলত মার্ককে নিয়ে প্রতিবেদন করতে করতে নিজেই যেনো অজানা আবেগ ও কোন এক স্মৃতিতে হারিয়ে যায়। টুলি চায় আবেগের আধিপত্য থেকে বের হতে, মার্ক চায় নিজের ইমেজ থেকে পালাতে। আসলে সবাই অন্তরের ভিতরে নতুন বিশ্ব চায়, তবে অন্তরের অতীত মুছে ফেলা যায় না।।


সিরিজের নামের সাথে কুকুরের তেমন কোন সম্পর্ক নেই। কুকুর দিয়ে আবেগের বিশ্বস্ততার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। আস্থা ও বিশ্বাস এবং নিস্বার্থ ভালোবাসা হারিয়ে গেলে সেটার কবর রচনা হয় এটাই মূলত মূল ম্যসেজ। বেশ ক্রিটিকাল ড্রামা। তিনজনে সম্পর্ক হয়ত আবার নতুন করে ঝামেলায় পরে। আবেগ ও বিশ্বাস হারিয়ে যায়।।


জীবন থেকে পালানো সহজ কিন্তু নিজের আবেগ ও অনুভূতি থেকে পালানো সহজ না,বিশেষ করে কারো অতীতের ভুল ও আবেগ সহজে পিছু ছাড়ে না। পুরোটাই সাইকোলজিক্যাল ফ্যাক্ট।।


০ মন্তব্য · ৪৭ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!