পার্ট ১ দেখার পর এক্সপেক্টেশন হাই ছিলো, সেটার ধারেকাছে যেতে পারে নাই। পার্ট ১ এ একটা অ্যাড্রেনালিন রাশ ফীল করেছি, এখানে সেটা পাই নাই। খুব বেশি এগ্রেসিভ বানাতে গিয়ে বেড়াছেড়া করে ফেলেছে। ক্লাইম্যাক্সটা আরেকটু সময় নিয়ে আরেকটু সুন্দর করে বানালে জমে যেতো। তবে বশীকরণ নিয়ে এই সিরিজটা আসলে দারুণ। আমি পার্ট ১ বলিউড রিমেক দেখেছিলাম এবং সেখানে মাধবনের অভিনয় ছিলো সবচেয়ে বেস্ট। ওয়ান টাইম ওয়াচেবল।
গল্প সংক্ষেপঃ
একটা গার্লস প্রাইভেট স্কুলের লাঞ্চ ব্রেকে মেয়েরা লাঞ্চ করার পর হঠাৎ অন্যরকম হয়ে যায়। কয়েকজন একসাথে ছাদ থেকে লাফ দেয়। অন্যদের আচরণে অদ্ভুদ পরিবর্তন দেখা যায়। কারণ কি?
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!