Movie name : A coffee in Berlin (2012)
Country : Germany 🇩🇪
জার্মান এই আর্ট ড্রামা মুভিটি এক কাপ কফি নিয়ে নির্মিত। কফি কন্সেপ্ট দিয়ে মানুষের জীবনে ছোট ছোট চাওয়া পাওয়া এবং প্রত্যাশা ও প্রাপ্তির ছোট বড় ব্যবধান তুলে ধরা হয়েছে। জীবনটা তো হয়তো ছোট কিন্তু এই ছোট জীবনে অনেক সময় ছোট ছোট ইচ্ছাগুলো হাতছাড়া হয়ে যায়। স্বপ্নগুলো দূরে চলে যায়। মনে হোপস বা আশা আছে আবার হতাশাও আছে। জীবন রঙিন আবার সাদা কালো।
জীবন কখনও উদ্দেশ্য নিয়ে চলে আবার অনেক সময় উদ্দেশ্য বিহীন ভাবেও এক চলতে থাকে। বিশাল শহরে আমরা কম বেশি সবাই এক। কেউ মন থেকে একা আবার কারো কোন সঙ্গী নেই। বিশাল বার্লিন শহরে মিঃ নিকোল অনেকটাই নিঃসঙ্গ।।
সিনেমার গল্প বা প্লট খুবই সিম্পল। শুধু এক কাপ কফি। মনে করুন খুব কফি খেতে মন চাইছে কিন্তু সারাদিন একের পর এক ঝামেলায় খেতে পারেন নি। কফি বা চা এগুলো তো জীবনের অংশ কিন্তু মাঝে মাঝে কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। চাইলেও হুট করে কফি খেতে অনেক।সময় পারা যায় না।।
সাদা কালো সেটে এই ড্রামা সিনেমা নির্মিত হয়েছে। জীবনের আসল রং তো সাদা কালো। ব্যস্তময় স্বপ্নের বার্লিন শহরকে তুলে ধরা হয়েছে। মেট্রো চলছে, রাস্তায় গাড়ি চলছে, জীবন চলছে জীবনের নিয়মে ও অনিয়মে। কেউ স্বপ্নের দিকে ছুটছে, কেউ আবার স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হচ্ছে। চা ও কফি সবই আছে। মাঝে মাঝে হয়ত কেউ মনের মতো করে কফি খেতে পারে না।।
মিঃ নিকলের জীবন আকাশের ঐ উঁচু মেঘের মতনই অনেকটা এলোমেলো। সিনেমার মূল চরিত্র। বাবা বড় ব্যবসায়ী। সোনার চামচ মুখে নিলেও জীবনটাকে ইচ্ছাকৃত ভাবে এলোমেলো করে জলে ভাষা পদ্মের সাথে ভাসিয়ে দিলো। আইনের স্টুডেন্ট কিন্তু লেখাপড়া বাদ দিয়ে দিলো। বাবা টাকা পয়সা দেওয়া বন্ধ করলো। গাড়ির লাইসেন্স বাতিল হয়ে গেলো।।
সারাদিন উদ্দেশ্যহীন ভাবে ঘুরে ফিরছে কিন্তু এক কাপ কফি খেতে পারছে না। কফি নেশা উঠেছে। কফি না খেলে শান্তি নেই। দুই একজন বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে দেখা হলেও সেখানে কফি খাওয়ার সুযোগ হয়নি। এই বিশাল বার্লিন শহরে মিঃ নিকল একদম একা কিন্তু এক কাপ কফি হলে একাকীত্ব হয়তো কেটে যাবে।।
কত মানুষের সাথে দেখা হয়। রাস্তায় কারো সাথে খাতির আবার কারো সাথে মারামারি লেগে যায়। অদ্ভুত দিন পার করছে। এক বয়স্ক লোকের সাথে গল্প করতে করতে সেই বয়স্ক লোকটি অসুস্থ হয়ে যায়। পরে মারা যায়।।
হাসপাতালে থেকে বেরিয়ে চলে গেলো কফি শপে। কফিতে গরম ধোঁয়া উঠছে। কফির ধোঁয়া হয়ত কিছু সময়ের জন্য হলে এক ঝলক প্রশান্তি মনের মধ্যে চলে দিলো। নিকল কফিতে চুমুক দিলো আর সিনেমা হুট করেই শেষ হলো।
জীবনের অনেক প্রশ্নের উত্তর নেই কিন্তু জীবনকে তো চালিয়ে নিতে হবে। জীবনটা কফির মতনই তেতো আর কড়া। যেভাবে কফি খান সেইভাবে জীবনকেও চালিয়ে নিতে হবে।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!