A Knight of Seven Kingdoms (2025),
গেম অফ থ্রন্স ও হাউস অফ ড্রাগন এই ওয়েব সিরিজ দুটো ভক্তদের বিশেষ আবেগের জায়গা। বিশ্ব বিখ্যাত ওয়েব সিরিজ গেম অফ থ্রন্স এর দুইশত বছর আগের কাহিনী নিয়ে নির্মিত হয়েছিলো হাউস অফ ড্রাগন, যেখানে সাদা চুলের টারগেরিয়েন পরিবারদের সেভেন কিংডমস রাজত্ব করার ইতিহাস দেখানো হয়েছে।
তাহলে নাইট অফ সেভেন কিংডম কিভাবে আসলো? নাইট অফ সেভেন কিংডম এর প্রেক্ষাপট ছিলো হাউস অফ ড্রাগনের সত্তর বছর পর আর গেম অফ থ্রন্স এর একশত বছর আগের ইতিহাস বা কাহানী থেকে নির্মিত।।
গেম অফ থ্রন্স ও হাউস অফ ড্রাগন যারা দেখেছেন আশা করি এই ওয়েব সিরিজ মিস করবেন না। এই ওয়েব সিরিজে নাইটদের জীবন তুলে ধরা হয়েছে।একজন সাদামাটা ছেলের নাইট হয়ে উঠার গল্প দেখানো হয়েছে।
সিরিজের গুরুত্বপুর্ন চরিত্র হচ্ছে সার ডাঙ্ক যিনি নাইট হতে মরিয়া কারণ এটাই তার স্বপ্ন ও মনের আশা। সে চলছে টারগেরিয়েন রাজ্যে যদি কোন সুযোগ আসে কিন্তু সেখানে আছে রাজনীতির কুটখেলা,টারগেরিয়েন পরিবারের ভিতরে অন্তর্দ্বন্দ্ব ও অনেক চ্যালেঞ্জিং যেটা সে ধীরে ধীরে বুঝতে পারে।।
আনুষ্ঠানিক ভাবে নাইট না হয়েও নিজেকে নাইট ভাবতে শুরু করে। নাইট পরিচয় দিতে পছন্দ করে। আসলে প্রবল কল্পনা শক্তি ও স্বপ্ন থাকলে নিজের মনের ইছা গুলো নিজের আচরণের মধ্যে বহিঃপ্রকাশ ঘটে। টারগেরিয়েন পরিবারে মধ্যে দুই একজন তেমন গুরুত্ তাকে দেয়নি কিন্তু প্রিন্স বেলোর তার পাশে থেকেছে। সম্মান দিয়েছে।।
শেষের দিকে সার ডাঙ্কের ইমেজ ও সাহসিকতার কাছে হার মেনে নেয় সেই পাগলা এরিয়েন। নিজের মুখোশ নিজেই খুলে ফেলে। জীবনে এগোতে হলে ঝুঁকি নিতে হবে সেটাই হয়তো সব সময় ভাবতো সার ডাঙ্ক।।
নিজেকে ছোট না করেও অল্প সামর্থ দিয়ে নিজেকে সম্মান ও বড় ভাবেই প্রেজেন্ট করা যায় যদি আত্মবিশ্বাস, নীতিগত আদর্শ ও ভালো আচরণ যদি থাকে। সার ডাঙ্ক নাইট হোক বা না হোক নিজেকে সেরা প্রমাণ করার সামর্থ্য তার আছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আচরণ দেখার মতন ছিলো। আবারো দেখলাম টারগেরিয়েন পরিবারের মধ্যে দুই একজন আধপাগল থাকেই।
টারগেরিয়ান পরিবারে দ্বন্দ এখনোও রয়েছে। গৃহ যুদ্ধ অনেক আগেই শেষ, কিন্তু নিজদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলমান রয়েছে। ড্রাগন নেই এটাই খারাপ লাগলো।নিজেদের ঐতিহ্য নিজেরাই মারামারি করে নষ্ট করলো।
সবার থেকে ছোট ছেলে এগণ ফাইভ একটু আলাদা। ছেলেটি মাথা কামানো ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সার ডাঙ্ক এর সাথে পরিচয় ও পরে ভালো খাতির হয়ে যায় কিন্তু নিজের আসল পরিচয় দেয় না। এই ছোট ছেলেটির চরিত্র আপনাদের ভালো লাগবে। রাস্তায় রাস্তায় থাকলেও তার হাবভাব কথা রাজাদের মতন।।
সার ডাঙ্ক এর চরিত্র তো সবার ভালো লাগবে কারণ ভালো লাগার মতন চরিত্র। আদর্শবান নাইট হওয়াটা তার ইচ্ছা কিন্তু অহংকার মুক্ত।তার সরলতা, ইচ্ছাশক্তি, অভিব্যক্তি আপনাকে ভাবাবে।।
এগোন ছেলেটি সার ডাঙ্ক এর সহযোগী হতে চায়। পরিবারে অন্তর্দ্বন্দ্ব তার কাছে বিরক্তির কারণ হয়ত তাই সে রাজপ্রাসাদে থাকে না,সে থাকে মানুষের মাঝে। সেই তো হবে ভবিষ্যত রাজা।।
এই সিরিজে ব্যক্তিগত আদর্শ প্রাধান্য পেয়েছে। নাইটদের এক ধরনের আদর্শ আবার রাজাদের এক ধরনের আদর্শ।
সিরিজের লোকেশন ও ভিএফএক্স ভালো ছিলো। ডিরেকশন তো বেস্ট বলা যায়। হয়তো আরো সিজন আসবে।
সার ডাঙ্ক এর একজন মেন্টর ছিলো যার নাম সার আরলান। মারা যাওয়ার পর নিজেকেই নাইট ভাবতে শুরু করে। সার আর্লান ডাঙ্ককে ছোট থেকে নাইটদের মত করে ট্রেইনিং দিয়ে বড় করে। অস্ত্র চালানো থেকে শুরু করে নাইটদের আদর্শ সব কিছুই শেখানো হয়।।
সার ডাঙ্ক সুঠাম দেহের অধিকারী সাথে সাথে অন্তরে মধ্যে শক্তিশালী আদর্শ ছিলো। সম্মান ও শ্রদ্ধা সবার প্রতি ছিলো। নিজের আত্মবিশ্বাস ছিলো একদিন মানুষের মন জয় করবে। অনেক বড় নাইট হবে। লাস্ট ফাইটে সবার মন জয় করেছে। মন জয় করেছে লড়াই করে ও আদর্শ দিয়ে। সার ডাঙ্ক হুট এসেছিলো আর জয় করে নিলো। সম্মান পেলো।
প্রতিটা এপিসোড ভালো লাগবে। দেখার মতন। তবে ড্রাগন গুলো মিস করছি।।
এগন মানে এগ আর সার ডাঙ্ক এক সাথে চলছে অজানা পথে। এগন ঘুরে ঘুরে পৃথিবীটাকে দেখতে চায়। বাস্তবতা উপলব্ধি করতে চান। ভবিষ্যতে সেই রাজা হবে।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!