Olowiane Dzieci (Lead children) 2026,
Country: Poland, Season 01 Episodes 06
ইতিহাস হয়তো পোল্যান্ডের এই সাহসী ডাক্তার মিসেস জোলনাটাকে আজীবন মনে রাখবে কারণ উনি একা লড়েছিলো সমাজের অনিয়মের বিরুদ্ধে ও বিষাক্ত শিশা মহামারীর বিরুদ্ধে। হাজার হাজার শিশু বাতাসের বিষাক্ত সিসা দ্বারা আক্রান্ত হয়েছিলো। স্বাস প্রশ্বাসের কষ্ট, রক্ত বমি করতে করতে অনেকে শিশু ও নাবালক ছেলে মেয়ে মারা গিয়েছিলো। অনেকেই অসুস্থ ছিলো।ডাক্তার মিসেস জোলনাটা সেই শিশুদের সুস্থতার জন্য বলতে গেলে লড়াই করেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন।।
পোল্যান্ডের এই ড্রামা সিরিজটা আসলেই অসাধারণ। ড্রামার ভিতরে গভীর দর্শন ও মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। মূলত পোল্যান্ড তাদের সিরিজে সমাজের ছোট বড় অনিয়মগুলো গভীর দর্শনের সাথে তুলে ধরে যেখানে সাধারণ মানুষে থেকে শুরু করে ভুক্তভুগী এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারী প্রত্যেকের স্বভাব ও আচরণের বহিঃপ্রকাশের ধরন স্লো ড্রামার মাধ্যমে সিরিজে উপস্থাপন করে থাকে। তাদের ড্রামা সিরিজের আমি বিশেষ ভক্ত।
মুগ্ধ হলাম তাদের সংস্কৃতি দেখে। পোল্যান্ড তাদের সংস্কৃতিকে বেশ গুরুত্ব দেয়। সিরিজে খনিতে কাজ করা শ্রমিক ও তাদের পরিবারের জীবন তুলে ধরা হয়েছে। মধ্যবিত্ত মানুষের জীবন ও সেই সাথে পরিবেশ বিপর্যয়। তাদের কম বেশি অজ্ঞতা তুলে ধরা হয়েছে কারণ পরিবেশ বিপর্যয় নিয়ে এলাকার পরিবার গুলো তেমন সিরিয়াস হচ্ছে না। এদিকে তাদের ছোট বড় সন্তান সহ অনেকেই অসুস্থ হয়েই যাচ্ছে।
পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় এই দুই কন্সেপ্ট ছিলো সিরিজের মূল বিষয়।।
এলাকার মানুষগুলো অজ্ঞতার অন্ধকারে রয়েছে কিন্তু এই অন্ধকারে হুট করে আলো জ্বালিয়ে দিলো সেই সাহসী ডাক্তার। তাদের বাচ্চাদের চিকিৎসার জন্য দূরে আইসোলোসনে নিয়ে যেতে বলে। এলাকার অতিরিক্ত বায়ু দূষণের কারণে এলাকা ছেড়ে যেতে বলে কিন্তু সেই এলাকার খনি শ্রমিক ও লোকজন জোলনাটাকে পাগল বলতে থাকে। তার কথার গুরুত্ব দেয় না। তদের কাছে স্বাভাবিক বিষয় কিন্তু ডাক্তার মিসেস জোলনাটা ধৈর্য্য হারা হন নি। ধৈর্য ,সাহস ও প্রশাসনের রক্ত চোখ উপেক্ষা করে নিজেকে সমাজের কল্যাণের জন্য বিলিয়ে দিয়েছেন।
সিরিজের মূল বিষয় নিয়ে তাহলে কিছু আলোচনা করা যাক। পোল্যান্ডের এক গ্রাম সাইডে সিসা কারখানা রয়েছে যেখানে কেমিকেলের ব্যবহার ও রড গলিয়ে বিভিন্ন জিনিষ প্রস্তুত করা হয়। বিষাক্ত ধোঁয়া বাতাসকে এতটাই বিষাক্ত করেছে যে ছোট ছোট ছেলে মেয়েদের মুখ চোখ এমনকি দাঁত কালো হয়ে যাচ্ছিলো। গ্রামের লোকালয়ে এই কলকারখানা পরিবেশ বিপর্যয় করছে।
অনেক ঘটনা ঘটে যেতে থাকে। ধীরে ধীরে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে থাকেন কিন্তু ততক্ষণে আক্রান্তের হার অনেক বেড়ে গিয়েছিলো। ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা করতে থাকেন। কারখানার কর্তৃপক্ষকে দূষণ কমাতে অথবা বিকল্প ব্যাবস্থা নিতে অনুরোধ করা হয়। কারখানার আশপাশে যারা বসবাস করেন তাদের নতুন জায়গায় ফ্ল্যাট দিতে হবে কারণ এখানে জীবনের ব্যাপার। একের পর এক ঝামেলায় হতে থাকে। জীবনের ঝুঁকি আসতে থাকে।।
সিরিজে দেখানো হয়েছে ব্যক্তিত্বের পরাজয় আর সেইপরাজয় থেকে ধীরে ধীরে জয়ের পথে এগিয়ে যান সেই মিসেস ডাক্তার। নোংরা রাজনীতির লোকজন ও সিসা কোম্পানির লোভী কর্মকর্তা তাকে তার পথ থেকে সরাতে চাইলেও শেষের দিকে পারেনি। সমাজ মানেই আসলেই নিষ্ঠুর যেখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বাধা আসে।
সিরিজে বেস্ট মোমেন্ট ছিলো এলাকার লোকজন এই মহিলা ডাক্তার জোলনাটাকে পাগল বলেছিলো,শেষে তারাই তার পাশে দাঁড়িয়েছে। খনির শ্রমিকদের চাকুরী হারানোর ভয় ছিলো। পরে সন্তানদের জন্যই ডাক্তারকে সাপোর্ট করে। ন্যায়ের জয় একদিন হবেই, দেরীতে হলেও হবে। অন্যায় যত শক্তিশালী হোক একদিন না একদিন মাথা নত করবেই।।
সরকার বাধ্য হয় এলাকাবাসীদের সরিয়ে নিতে ও তাদের নতুন ফ্ল্যাট দিতে। পোল্যান্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। ঘটনা সত্য।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!