Spacetop G1 তৈরি করেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান Sightful। দেখতে এটি অনেকটা সাধারণ ল্যাপটপের নিচের অংশের মতো, কিন্তু এতে প্রচলিত কোনো ল্যাপটপ স্ক্রিন নেই। তার বদলে এর সঙ্গে যুক্ত AR চশমা পরলে চোখের সামনে প্রায় ১০০ ইঞ্চির ভার্চুয়াল ডিসপ্লে তৈরি হয়। অর্থাৎ বাস্তবে সামনে কোনো বড় মনিটর না থাকলেও ব্যবহারকারীর কাছে মনে হবে বিশাল একটি স্ক্রিন বাতাসে ভাসছে।
G1-এ ছিল Qualcomm Snapdragon QCS8550, 16 GB RAM এবং 128 GB স্টোরেজ। AR চশমায় দুই চোখের জন্য 1920×1080 রেজোলিউশনের OLED ডিসপ্লে এবং 90Hz refresh rate ছিল। চশমাগুলো ব্যবহারকারীর চারপাশে একাধিক ভার্চুয়াল উইন্ডো স্থাপন করতে পারত, ফলে একই সময়ে অনেকগুলো অ্যাপ বা কাজ সামনে রাখা সম্ভব হবে।
আরেকটি মজার ব্যাপার হলো, এই প্রযুক্তির উদ্দেশ্য শুধু বড় স্ক্রিন দেওয়া নয়। আপনি যেখানে বসেই থাকুন, ভার্চুয়াল স্ক্রিনগুলো আপনার চারপাশে নির্দিষ্ট জায়গায় স্থির করে রাখা যায়। ফলে বিমানে, ছোট ঘরে বা অন্য কোথাও বড় মনিটর ছাড়াই অনেকগুলো স্ক্রিন নিয়ে কাজ করার ধারণা তৈরি হয়।
তবে এখানে একটা টুইস্ট আছে। Spacetop G1-এর ঘোষিত দাম ছিল $1,900 যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার মত এবং ২০২৪ সালের শেষ দিকে এটি বাজারে আসার কথা ছিল, কিন্তু Sightful পরে G1 প্রকল্প বাতিল করে। বর্তমানে Sightful বরং Spacetop for Windows সফটওয়্যার দিচ্ছে, যা compatible Windows laptop ও AR glasses ব্যবহার করে একই ধরনের spatial workspace তৈরি করে।
সোর্স: Sightful Spacetop G1
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!